সৌরভ গঙ্গোপাধ্যায়কে এটিকে-মোহনবাগানের জন্যে এবার জামা ঘোরানোর অনুরোধ
সৌরভ গঙ্গোপাধ্যায়কে এটিকে-মোহনবাগানের জন্যে এবার জামা ঘোরানোর অনুরোধ
ন্যাটওয়েস্ট সিরিজের ফাইনাল জিতে লর্ডসের ব্যালকনিতে ভারত অধিনায়ক সৌরভের জার্সি ঘোরানো ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম দামী ফ্রেম। এবার ফুটবলে সৌরভকে একইভাবে জার্সি ঘোরানোর অনুরোধ!

এটিকে-মোহনবাগানের জন্যে এবার জামা ঘোরানোর
শুক্রবার ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে তৈরি এটিকে-মোহনবাগান ক্লাবের পথ চলা শুরু হয়েছে। নতুন ক্লাবের বৈঠকে বোর্ড ডিরেক্টরদের মধ্যে অন্যতম ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ডিরেক্টর সৌরভকে এবার এটিকে-মোহনবাগানের জন্যে এবার জামা ঘোরানোর অনুরোধ করলেন দেবাশিস দত্ত।

সৌরভকে ঠিক যা অনুরোধ করা হয়েছে
ক্লাবের অন্যতম ডিরেক্টর দেবাশিস দত্ত এটিকে-মোহনবাগান এএফসি চ্যাম্পিয়ন হলে, সৌরভ গঙ্গোপাধ্যায়কে জার্সি ওড়ানোর জন্য অনুরোধ করেছেন।

সৌরভ যা উত্তর দিলেন
পাল্টা সৌরভও মজার উত্তর দিয়েছেন। মহারাজ বৈঠকে বলেন, 'আমি জার্সি ঘোরালে সব ডিরেক্টরকেই জার্সি ওড়াতে হবে!' সৌরভের এই রসিকতায় পাল্টা সৃঞ্জয় বোস মজা করে বলে ওঠেন, 'আমরা জার্সি খুললে পরদিন কোনও ফুটবলারের ছবি প্রকাশ পাবে না'

এটিকে-মোহনবাগান সংযুক্তি নিয়ে সৌরভ কী বললেন
এটিকে-মোহনবাগানের সংযুক্তির ঘটনা ঐতিহাসিক বলেছেন সৌরভ। ভবিষ্যতে এটিকে-মোহনবাগান ব্র্যান্ড ইতিহাস সৃষ্টি করতে চলেছে বলে মহারাজ আশাবাদী।

জার্সিং রঙ চিরঐতিহ্যের সবুজ-মেরুন থাকছে
প্রসঙ্গত ১৩০ বছরের ক্লাবের চির ঐতিহ্যের মোহনবাগানের সঙ্গে তরুণ ক্লাব এটিকের সংযুক্তিতে ময়দানে জুড়ে সকলেই আপ্লুত। কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগানের ঐতিহ্যের কদর করে জার্সিতে সবুজ-মেরুন রঙ রাখায় ফ্যানেরাও আশ্বস্ত হয়েছে।












Click it and Unblock the Notifications