Euro Cup 2020 : এরিকসনের সুস্থতা কামনায় সৌরভ থেকে রোনাল্ডো, গোল করে লুকাকুর 'ভালোবাসা'
Euro Cup 2020 : এরিকসনের সুস্থতা কামনায় সৌরভ থেকে রোনাল্ডো
ফিনল্যান্ডের বিরুদ্ধে ইউরো কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ চলার সময় মাঠে লুটিয়ে পড়া ডেনমার্কের ক্রিশ্চিয়ান এরিকসন। তাঁর শারীরিক অবস্থা আগের থেকে অনেকটাই স্থিতিশীল হলেও আগামী দিনে তাঁর ফুটবল খেলার ওপর অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইংল্যান্ডে পেশাদার ফুটবল খেলেন এরিকসন। কিন্তু সেদেশের ফুটবল নিয়ন্ত্রকরা মনে করে, ইউরো বিপর্যয়ের পরে ড্যানিশ ফুটবলারকে খেলতে না দেওয়াই ভাল। সেসবের মধ্যে এরিকসনের সুস্থতা কামনায় সরব হয়েছে সোশ্যাল মিডিয়া। তাতে সামিল হয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চলতি ইউরো কাপ রাশিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করে অসুস্থ ফুটবলারকে বিশেষ বার্তা দিয়েছেন বেলজিয়ামের রোমেলু লুকাকু।
এরিকসনের সুস্থতা কামনায় সৌরভ থেকে রোনাল্ডো
ইউরো কাপের ম্যাচ খেলতে গিয়ে মাঠেই লুটিয়ে পড়া ক্রিশ্চিয়ান এরিকসনের সুস্থতা কামনা করেছেন বিসিসিআই সভাপতি তথা ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ফুটবল এরিকসনের অপেক্ষায় থাকবে বলেও লিখেছেন মহারাজ। ড্যানিশ ফুটবলারের সুস্থতা কামনায় সামিল হয়েছে তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সহ বিশ্বের অন্যান্য তারকারা। উয়েফা, ফিফা এই কঠিন সময়ে ক্রিশ্চিয়ানের পরিবারের পাশে দাঁড়িয়েছে। এরিকসনের জন্য প্রার্থনায় সামিল হয়েছেন প্রাক্তন ফুটবলাররাও।
|
লুকাকুর ভালোবাসা
ইউরো কাপের গ্রুপ বি-র ম্যাচে রাশিয়ার বিরুদ্ধে ৩-০ গোলের দুর্দান্ত জয় পেয়েছে বেলজিয়াম। ম্যাচে দুটি গুরুত্বপূর্ণ গোল করেছেন রোমেলু লুকাকু। ম্যাচের প্রথম গোলও এসেছে তাঁরই বুট থেকে। সেই গোলের পর মাঠের পাশে বসে থাকা ক্যামেরাম্যানের লেন্সের সামনে গিয়ে তিনি বলেন, 'ক্রিস, আই লাভ ইউ'! যা দেখে আবেগতাড়িত হয়েছে সোশ্যাল মিডিয়া। ড্যানিশ ফুটবলারের জন্য প্রার্থনায় সামিল হয়েছে প্রিমিয়ার লিগ ক্লাবগুলিও।
|
আরসিবি-র বার্তা
ইউরো কাপ চলাকালীন ফুটবল মাঠে লুটিয়ে পড়া ক্রিশ্চিয়ান এরিকসনের জন্য প্রার্থনা করেছে বিরাট কোহলির আইপিএল ক্লাব রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। লিখেছে, ক্রীড়া ব্যক্তিত্বরা কোটি কোটি মানুষকে আনন্দ দিয়ে থাকেন। এরিকসন সুস্থ আছেন শুনে তারা আনন্দিত বলে জানিয়েছে আরসিবি।

এরিকসনের ফুটবল মাঠে নামার সম্ভাবনা ক্ষীণ
সুস্থ হলেও আগামী দিনে ক্রিশ্চিয়ান এরিকসনের ফুটবল মাঠে নামার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তা জানার পরেই ড্যানিশ ফুটবলারের মাঠে নামার ওপর নিষেধাজ্ঞা জারি করার ভাবনাচিন্তা শুরু করেছে ইংল্যান্ডের পেশাদার ফুটবলের নিয়ন্ত্রকরা। অন্যদিকে আন্তর্জাতিক স্তরেও এরিকসনের ফুটবল খেলার ওপর প্রশ্নচিহ্ন তৈরি হতে চলেছে। ডেনমার্ক দলের ডাক্তার জানিয়েছেন, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই কথা বলা শুরু করেছিলেন এরিকসন।












Click it and Unblock the Notifications