সৌরভের আত্মঘাতী গোলে ডুবল এসসি ইস্টবেঙ্গল! বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে এগিয়ে থেকেও জয় অধরা

নতুন বছরেও ভাগ্য বদল হলো না এসসি ইস্টবেঙ্গলের। আজ ব্যাম্বোলিমে অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়ে এগিয়ে গিয়েও বেঙ্গালুরু এফসিকে হারাতে পারল না লাল হলুদ। ম্যাচের ২৮ মিনিটে সেমবয় হাওকিপের গোলে প্রথমার্ধে এসসি ইস্টবেঙ্গল এগিয়ে ছিল। কিন্তু ৫৫ মিনিটে সৌরভ দাসের আত্মঘাতী গোলের সুবাদে সমতা ফেরায় বেঙ্গালুরু এফসি। তিন পয়েন্টের আশা জাগিয়েও এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো এসসি ইস্টবেঙ্গলকে।

বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে এগিয়ে থেকেও জয় অধরা লাল হলুদের

এদিনের ম্যাচ ড্র হওয়ার ফলে গত মরশুম থেকে আজ অবধি টানা ১৩টি ম্যাচে জয়ের মুখ দেখতে পারল না এসসি ইস্টবেঙ্গল। ম্যাচের ২০ মিনিটের মাথায় তিন ফুটবলার মিলে লাল হলুদ রক্ষণের দিকে এগিয়ে এক ডিফেন্ডারকে পেয়েও বল জালে জড়াতে পারেনি। ভালো সুযোগটি নষ্ট করেন আশিক কুরুনিয়ান। এরপরই ওয়াহেংবাম লুয়াংয়ের ফ্রি কিকে মাথা ছুঁইয়ে ২৮ মিনিটের মাথায় এসসি ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন হাওকিপ। গোল শোধে মরিয়া লড়াই চালাতে থাকে বেঙ্গালুরু এফসিও। ৩৭ মিনিটে আরেকটি সুযোগ হাতছাড়া হয় ব্লু ব্রিগেডের। ক্লেইটন সিলভার ফ্রি কিক থেকে পাওয়া বলটি ধরেও কাছ থেকে গোল করতে ব্যর্থ হন অ্যালান কোস্টা। বিরতির কিছু আগে পরাগ শ্রীবাসের ক্রস থেকে যে ব্যাক ফ্লিকটি নিয়েছিলেন প্রিন্স ইবারা সেটি প্রতিহত হওয়ায় হাফ টাইমে এক গোলে এগিয়ে ছিল লাল হলুদ।

বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে এগিয়ে থেকেও জয় অধরা লাল হলুদের

দ্বিতীয়ার্ধে রানে ও শ্রীবাসের জায়গায় সুনীল ছেত্রী ও প্রতীক চৌধুরীকে নামান বেঙ্গালুরু কোচ মার্কো পেজাইউওলি। এর ফলে বেঙ্গালুরু ছন্দ ফিরে পেতে থাকে। লাল হলুদ রক্ষণে চাপ তৈরির কৌশলের সুফলও পায় বেঙ্গালুরু এফসি। সৌরভ দাসের মাথায় লেগে বল গতিমুখ পরিবর্তন করায় পরাস্ত হন এসসি ইস্টবেঙ্গল গোলকিপার অরিন্দম ভট্টাচার্য, সমতা ফেরায় বেঙ্গালুরু। ৬৬ মিনিটে খুব কাছ থেকে গোল করার সুযোগ ইবারা নষ্ট করার মিনিট ছয়েক পর সুনীল ছেত্রীর প্রয়াসও প্রতিহত হয়। অরক্ষিত অবস্থায় থাকা সুনীল অবশ্য আরেকটু কুশলী হলে এই শট থেকে গোল হতেই পারতো। ৮১ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করে লাল হলুদকে এগিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন হাওকিপও। শেষ অবধি কোনও দলই আর গোল পায়নি।

এই ড্রয়ের ফলে পয়েন্ট তালিকায় আটে উঠে এল বেঙ্গালুরু এফসি। এসসি ইস্টবেঙ্গল রইল একেবারে নীচে। শুক্রবার এসসি ইস্টবেঙ্গলের সামনে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা মুম্বই সিটি এফসি। সোমবার তাদের বিরুদ্ধে পরবর্তী ম্যাচ বেঙ্গালুরু এফসির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+