মঞ্চেই মোহনবাগান সমর্থককে জড়িয়ে কেঁদে ফেললেন সনি, চোট সারিয়ে ফেরার অঙ্গীকার হাইতিয়ান তারকার
ডার্বি জেতার পরের দিন সনি নর্ডিকে নিয়ে উচ্ছ্বাস গোটা মোহনবাগান শিবিরে, বাগানে ফিরবেন হাইতিয়ান তারকা
কলকাতা ময়দানে অনেক বিদেশিই এসেছেন -গেছেন। কিন্তু কিছু বিদেশিই কলকাতার ফ্যানদের মনে জায়গা করে রেখেছেন। বাগানে ব্যারেটোর পর সনি নর্ডি এসে মন ছুঁয়ে গিয়েছিলেন বাগান জনতার। এদিন আবার প্রমাণ হয়ে গেল সনি কোথায় রাখেন বাগান সমর্থকদের।
এখনকার পেশাদার দুনিয়ায় কে কার। পেশাদার প্লেয়াররাও এক ক্লাব থেকে অন্য ক্লাবে চলে যান। এতো সারা পৃথিবীর গল্প নেইমার থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জার্সি বদলান। কিন্তু সনি দেখিয়ে দিলেন তিনি পেশাদার হলেও তাঁর হৃদয় আবেগে কেঁদে ওঠে।
দিন দুয়েক আগে যখন বাগান কর্তৃপক্ষকে জানিয়ে দেন যে তিনি আর এ মরশুমে বাগানে খেলতে পারবেন না , তাঁর চোটের অস্ত্রোপচার করাতে আর্জেন্তিনায় উড়ে যেতে হবে তখনই দুঃখে ভরে গিয়েছিল বাগান সমর্থকদের মন। তবে কেন তিনি ব্যারেটোর মত ইঞ্জেকশন নিয়ে ডার্বিতে খেলেননি ময়দানে ইতিউতি উঁকি দিয়েছিল এই প্রশ্ন। কিন্তু কেন যে খেলেননি তার কারণ তখন কে জানত। কারণ তিনি চোটের ওপর চোট নিয়ে নিজেকে নষ্ট করতে চাননি।
সামনের মরশুমে চোট সারিয়ে ফের বাগানে ফিরবেন হাইতিয়ান তারকা , জানিয়ে দিলেন এদিন স্বপনসাধন বসু বা ময়দানের নিজের টুটু বসু।
এদিকে এদিন বাগানে দেওয়া ফেয়ারওয়েলে চোখ থেকে জল বেরিয়ে গেল পেশাদার সনি-র চোখ থেকেও। যাঁরা বিদায় দিচ্ছে তাঁরাও কাঁদছে, যিনি বিদায় নিচ্ছেন তিনিও কাঁদছেন ,এর চেয়ে বেশি আবেগঘন আর কী হতে পারে।
সনি নর্ডি নিজে চেয়েছেন এই মরশুমে তাঁর বদলি নেওয়া হোক, তাই নেওয়া হবে নতুন বিদেশি। যাতে এর জন্য বাগানের অর্থের অসুবিধা না হয় তাই তিনি মরশুমের বকেয়া পেমেন্টও নেননি। এদিকে অস্ত্রোপচারের পর আর্জেন্তিনার বোকা জুনিয়র্সে হবে তাঁর রি-হ্যাব।
So, as per the request and wish of Sony Norde himself, Mohunbagan will be taking his replacement for the ongoing season. His operation will be on 27th Jan and 6-8 weeks of rehab at Boka Juniors, Argentina will follow. He will be back to Mohunbagan club next season ! pic.twitter.com/3jTCW2MUXj
— The Mariners' (@MohunBagan) January 22, 2018
Different fan groups are now felicitating him ! pic.twitter.com/ANI0iFAGs5
— The Mariners' (@MohunBagan) January 22, 2018
Press conference has now been started pic.twitter.com/psOef9QNzB
— The Mariners' (@MohunBagan) January 22, 2018
Click it and Unblock the Notifications