সনি নর্ডির আগমনের বার্তা নিয়ে এল ফেসবুক পোস্ট, অফ সিজনেও ফিটনেসে জোর নর্ডির
সনি নর্ডি -র কলকাতায় আসার দিন গুণতে শুরু করতে পারেন মোহনবাগান ফ্যানরা। দিন জানালেন তারকা নিজেই
পুজোর পরই কলকাতায় বসছে ফুটবলের বড় আসর। মারাদোনা একাদশ বনাম সৌরভ একাদশের ম্যাচ হতে চলেছে। আর তার সূত্র ধরেই কলকাতায় চলে আসবেন মোহনবাগান জনতার নয়নের মণি সনি নর্ডি

অক্টোবর কলকাতায় আসছেন সনি নর্ডি। ২ অক্টোবর বারাসতে মারাদোনা-ম্যাচে খেলবেন তিনি। অফিশিয়াল ফেসবুক পেজে ভিডিও পোস্ট করে নিজেই জানালেন এ কথা। অক্টোবরের এক তারিখ তিনি পৌঁছে যাচ্ছেন কলকাতায়।
মোহনবাগানের আই লিগের কোচ সঞ্জয় সেন জানিয়েছেন তাঁর সঙ্গে সনির কথা হয়। সনি তাঁকে জানিয়েছেন, তিনি ফিট আছেন। অনুশীলনের মধ্যেই আছেন। অফ সিজনে নিয়মিত জিম করেছেন। সঞ্জয় এও জানিয়েছেন, সনি তাঁর দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়।
গত দু 'মরশুম হাইতিয়ান এই স্ট্রাইকার দলের জন্য যা পারফরমেন্স দিয়েছেন তাতে তিনি কোচ ও সমর্থকদের নিঃসন্দেহে বড় ভরসা। এবার সবুজমেরুণ জার্সি গায়ে তিনি কতটা প্রত্যাশাপূরণ করতে পারেন সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications