মাঠে ফেরার টানে রিহ্যাব শুরু সনি -র,দ্রুত ফুটবলে ফিরতে চান মোহন প্রাণভ্রোমরা,দেখুন ভিডিও
হাসপাতাল থেকে ছাড়া পেয়েই রিহ্যাব শুরু সনি নর্ডির। নিজেই আপলোড করলেন ভিডিও।
সনি নর্ডি মোহনবাগানের প্রাণভ্রোমরা। কিন্তু এই মরশুমে মোহনবাগান ফুটবল দলের হৃৎপিন্ডটাই যেন উপড়ে গেছে। সনি চোট পাওয়ার পরই বেশ খানিকটা অগোছালো হয়ে গিয়েছিল সবুজমেরুণ শিবির। তারওপর সনি নর্ডিকে অস্ত্রোপচারের জন্য বিদেশ পাড়ি জমাতে হয়। আর্জেন্তিনা থেকে নিজের প্রতিটা স্টেপের আপডেট দিয়েছেন হাইতিয়ান তারকা।

আগেই চিকিৎসকের সঙ্গে ছবি পোস্ট করে সনি জানিয়ে দিয়েছিলেন তিনি বাড়ি ফেরার জন্য তৈরি। এবার তিনি ছবি পোস্ট করলেন নিজের প্রাথমিক রিহ্যাব ট্রেনিংয়ের। হাঁটুর অস্ত্রোপচারের পরই চিকিৎসকরা ইলাস্টিক ব্যান্ড দিয়ে স্ট্রেচিংয়ের নির্দেশ দেন। কারণ অস্ত্রোপচারের পর ব্যথা থাকলেও এই স্ট্রেচিং না করলে পায়ের মুভমেন্টই সাবলীল হবে না। আর সনি তাই সেটাই করছেন।
এমনিতেই সনি নর্ডি যে স্তরে ফুটবলটা খেলেন তার একেবারে অতি আব্যশিক অংশ ফিটনেস, আর নর্ডি নিজেও ফিটনেস ফ্রেক। নিয়িমিতওই নিজের ফিটনেস ভিডিও আপলোড করেন হাইতিয়ান তারকা।
<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FNordeSony%2Fvideos%2F692186514310503%2F&show_text=0&width=476" width="476" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>
<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FNordeSony%2Fvideos%2F697269260468895%2F&show_text=0&width=560" width="560" height="316" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>
তবে এবারের সনির ভিডিওতে শক্তির এই প্রকাশ নেই। কারণ তিনি রীতিমতো যন্ত্রণা ক্লিষ্ট অবস্থায় এই স্ট্রেচিং করছেন। তাই শুধু পায়ের ছবি দিয়েই ভিডিও পোস্ট করেছেন তিনি।
<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FNordeSony%2Fvideos%2F791247934404360%2F&show_text=0&width=267" width="267" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>












Click it and Unblock the Notifications