ডার্বি ম্যাচ নিয়ে ভাবনা শুরু বাগান শিবিরে, সনির ভাবনা জেনে নিন
আই লিগে -র ক্রীড়াসূচি প্রকাশ হয়ে গেছে। মোহনবাগানের তারকা বিদেশি কী ভাবছেন
প্রকাশিত হয়েছে আই লিগের নির্ঘন্ট। আগে থেকেই জোর প্রস্তুতি সারছিল দলগুলি, এবার তাতে যেন বেগটা আরও গতি পেয়েছে। মরশুমের শুরু থেকেই দারুণ ফোকাসড মোহনবাগান অধিনায়ক সনি নর্ডি।

এবারে দলে অনেক নতুন মুখ, বিদেশিদের কম্বিনেশনও নতুন। তবে তার জন্য পারফরম্যান্সে কোনও পার্থক্য হবে বলে মনে করছেন না সনি। অ্যাওয়ে ম্য়াচে জয়ই মূল লক্ষ্য। মিনার্ভা-র বিরুদ্ধে ম্যাচে একেবারেই অন্যরকমের আবহাওয়া ,মাঠ সব মানিয়ে নিয়ে অভিযান শুরু করতে হবে। গতবারের রানার্স মোহনবাগান এবার লিগের শুরু থেকেই পারফরম্যান্সগ্রাফটাকে ঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে চায়। সনি নর্ডির সাফ দাবি, 'কোথায় ম্যাচ,কাদের বিরুদ্ধে ম্যাচ সেসব নিয়ে ভাবলে চলবে না একটাই জিনিসে গুরুত্ব দিতে হবে সেটা জয়।'


এদিকে ডার্বির আগে মোহনবাগান ও ইস্টবেঙ্গল দুটি দলই একটি করে ম্যাচ খেলছে, বাগানকে যেখানে অ্যাওয়ে ম্যাচ খেলে ডার্বি খেলতে হবে , সেখানে ইস্টবেঙ্গল অভিযান শুরু করবে হোমম্যাচ দিয়ে। যদিও প্রতিপক্ষ গতবারের আই লিগ জয়ী দল আইজল এফসি। প্রায় দেড় বছর যুবভারতীতে খেলেনি ইস্টবেঙ্গল-মোহনবাগান কোনও দলই। ফলে ডার্বির আগে যুবভারতীতে একটা ম্যাচ খেলে নেওয়ার অভিজ্ঞতা থাকবে তাঁদের। তবে এসব তথ্যকে পাত্তা দিতে নারাজ সনি।
সনি বলেছেন, 'ডার্বি ম্যাচ সবসময়েই সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কঠিন ম্যাচ হয়। ডার্বি কোন মাঠে খেলা হল কে একটা আগে ম্যাচ খেলল , কে খেলল না তার ওপর কিছু এসে যায় না। ডার্বির দিন কোন দল কীভাবে ম্যাচ খেলল তারওপর নির্ভর করে ।'
আই লিগ কিক অফের আগেই ডার্বি ম্যাচের বিষয়ে এখনই চিন্তভাবনা শুরু করে দিয়েছে মোহনবাগান সেটা পরিষ্কার।












Click it and Unblock the Notifications