দিওয়ালি স্পেশাল নর্ডি সমাচার বাগান সমর্থকদের

বাগান জার্সি গায়ে আই লিগ খেলতে কলকাতায় পৌঁছে যাচ্ছেন সনি নর্ডি , তবে আসছেন নির্ধারিত সময়ের পরে। 

মন ভালো নেই মোহনবাগান সমর্থকদের। পিছিয়ে গেছে সনি নর্ডির কলকাতায় আসার তারিখ।

দিওয়ালি স্পেশাল নর্ডি সমাচার বাগান সমর্থকদের

আসলে সনির আসার কথা ছিল ২০ তারিখ গভীর রাতে। সেটা একদিন পিছিয়ে গেছে। সনি আসবেন ২১ তারিখ গভীর রাতে। তবে একদিনের দেরিও যেন সহ্য করতে চাইছেন না বাগান ফ্যানরা। সপরিবার আসবেন সনি। ২৩ তারিখই শুরু হচ্ছে আই লিগের জন্য মোহনবাগানের অনুশীলন। সেদিন সনি নর্ডি , সঞ্জয় সেন দুজনেই হাজির থাকবেন। তবে হাইতিতে থাকলেও মোহনবাগান ক্লাবের সব খবরই তিনি রাখছেন। তাই সিকিম গভর্নর্স গোল্ডকাপ জেতায় দলকে শুভেচ্ছাও জানিয়েছেন সনি।

<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FNordeSony%2Fposts%2F732884896907331&width=500" width="500" height="330" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true"></iframe>্

সিকিম গভর্নর্স গোল্ড কাপ জিতে মরশুমের প্রথম ট্রফি ঘরে ঢুকে গেছে। তবে এবার ফোকাসে শুধুই আইলিগ। আর প্রস্তুতি হিসেবে মোহনবাগান আইএসএল-এর দলের সঙ্গে অনুশীলন ম্যাচ খেলবে। ৩ নভেম্বর খেলবে এফসি গোয়ার বিরুদ্ধে, ৯ নভেম্বর খেলবে পুনে এফসি-র বিরুদ্ধে।

ক্রোমা থেকে ডিপান্ডা, দিয়েগো থেকে কিংশুক, কোচ শঙ্করলাল চক্রবর্তীর মুখে শুধুই আই লিগের কথা। মোহনবাগানের কোচিংয়ে চার বছর ধরে যুক্ত থাকলেও এককভাবে এই প্রথম কোনও ট্রফি জিতলেন শঙ্করলাল চক্রবর্তী। যদিও এই ব্যক্তিগত সাফল্যকে বড় না করে এখন তিনি শুধু দেশের সেরা হওয়ার স্বপ্ন এঁকে দিচ্ছেন সবুজ মেরুণ ফুটবলারদের চোখে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+