বাপ কা বেটা! পেশাদার ফুটবলে পদার্পণ ডেভিড বেকহ্যামের পুত্র রোমিও-র, খেলবেন কোথায়?
বিশ্বের অন্যতম কিংবদন্তি, ইংল্যান্ডের সুপারস্টার ডেভিড বেকহ্যামের মেজো পুত্র এবার পেশাদার ফুটবলে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামি সিএফের অন্যতম কর্ণধার এখন বেকহ্যামে। ইন্টার মিয়ামিরই সিস্টার ক্লাব ফোর্ট লডারডেল সিএফের হয়ে রোমিও বেকহ্যাম সই করেছেন। সেই ক্লাবের হয়েই পেশাদার ফুটবল কেরিয়ার শুরু করবেন বেকহ্যাম-পুত্র।

গত বুধবারই ১৯তম জন্মদিন উদযাপন করেছেন বেকহ্যামের চার সন্তানের মধ্যে দ্বিতীয় রোমিও। সম্প্রতি তিনি ফোর্ট লডারডেল ও ইন্টার মিয়ামিতে অনুশীলনও করেছেন। ইন্টার মিয়ামির ম্যানেজার ফিল নেভিলের পুত্র হার্ভে নেভিল ও বেকহ্যাম-পুত্র রোমিও চাট্টানুগা রেডল উলভস এসসি-র বিরুদ্ধেই মাঠে নামতে পারেন বলে জল্পনা চলছে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বায়োতেও তিনি নিজেকে ফোর্ট লডারডেলের ফুটবলার হিসেবেই পরিচয় দিয়েছেন রোমিও।
মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামি। তারই রিজার্ভ দল ফ্লোরিডার এই ফোর্ট লডারডেল ইউএসএল লিগ ওয়ানে খেলে। লিগ ওয়ানের থার্ড-টিয়ার পয়েন্ট তালিকায় এই মুহূর্তে চতুর্থ স্থানে রয়েছে ফোর্ট লডারডেল। ক্লাবের তরফে আনুষ্ঠানিকভাবে বেকহ্যাম-পুত্রকে নেওয়ার ঘোষণা করা হয়নি। তবে ইনস্টাগ্রামে সেই খবর দিয়ে রোমিও লিখেছেন, ফলো ইওর ড্রিমস। অর্থাৎ বাবার পদাঙ্ক অনুসরণ করে ফুটবলেই যে নিজের কেরিয়ার এগিয়ে নিয়ে যেতে চান রোমিও তা তাঁর এই পোস্টের মাধ্যমে পরিষ্কার। রোমিওর যোগদানের কথা নিশ্চিত হয়েছে তাঁর মা ভিক্টোরিয়ার একটি কমেন্টে। দ্বিতীয় সন্তানের পোস্টে মা বোঝাতে চেয়েছেন পরিবারও তাঁর এই নতুন যাত্রা শুরুর জন্য গর্বিত।
এই নিয়ে লডারডেলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের দুই ফুটবলারের পুত্র সই করলেন। বেকহ্যাম ছাড়াও রেড ডেভিলদের হয়ে ফুটবল খেলেছেন ইন্টার মিয়ামির কোচ ফিল। ফোর্ট লডারডেলের প্রশিক্ষক ড্যারেন পাওয়েল। ফিল নেভিল এর আগে ইংল্যান্ডের মহিলা দলের দায়িত্বে ছিলেন। কিন্তু উল্লেখযোগ্য সাফল্য পাননি। তাই বেকহ্যামের মতোই চলে এসেছেন মেজর লিগ সকারে মাততে। দাদা ব্রুকলিনের মতো রোমিওর ফুটবল নিয়ে আগ্রহ একটা বিষয় পরিষ্কার, তাঁদের রক্তেই ফুটবল। বাবার পদাঙ্ক অনুসরণ করে রোমিও এখন কতদূর এগোতে পারেন সেদিকে তাকিয়ে ফুটবল-বিশ্ব।
Happy birthday Romeo! Can’t believe you are 19 today!! 🥳🎈💕We all love you so so much xxx pic.twitter.com/mTp4rEjELM
— Victoria Beckham (@victoriabeckham) September 1, 2021
সম্প্রতি, বেকহ্যামের বাড়িতে ৭ লাখ টাকার আইসক্রিম মেশিন বসানোর ঘটনা সামনে এসেছিল। ডেভিড ও ভিক্টোরিয়া বেকহ্যাম দুজনেই খুব স্বাস্থ্য সচেতন, ফিটনেসের দিকে নজর রাখেন। ভিক্টোরিয়া দুই দশক আইসক্রিম খাননি। তাঁদের বাড়িতে এত দামি আইসক্রিম মেশিন বসানো নিয়ে তাই অনেকেই অবাক হন। আমেরিকার ফাস্ট ফুড জায়ান্ট ওয়েন্ডির আইসক্রিম মেশিন গিয়েছে বেকহ্যামের কটসওল্ডের বাড়িতে। বেকহ্যামের বড় পুত্র ব্রুকলিনের হবু শ্বশুর নেলসন পেলৎজ ওই কোম্পানির বোর্ডে রয়েছেন। তাই জল্পনা চলছে উপহার হিসেবেও বেকহ্যাম-দম্পতি ওই মেশিন উপহার পেয়ে থাকতে পারেন। কন্যা হার্পার আইসক্রিম খেতে ভালোবাসে বলেই দামি আইসক্রিম মেশিন বাড়িতেই বসিয়ে নিলেন বেকহ্যাম-দম্পতি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications