রাত জেগে ফুটবল, তাই কিছু স্কুলে ছুটি থাকছে সোমবার!

সমর্থক
কলকাতা, ১৩ জুলাই: ফুটবলের মহাযজ্ঞ বলে কথা। তাও আবার ফাইনাল ম্যাচ। সোমবার সেই উপলক্ষে বন্ধ থাকছে মহানগরীর অভিজাত কিছু স্কুল। কারণ রাত জেগে খেলা দেখে কি আর পরের দিন স্কুলে আসতে ভালো লাগে! অতএব, মস্তি!

ফিফার তালিকায় প্রথম একশোতেই আসে না ভারত। তাতে কী! ফুটবলের উত্তেজনায় কাঁপতে তো অসুবিধা নেই। বাঙালি আবার হুজুগে বলে কথা! সেই হুজুগ পেয়ে বসেছে লা মার্টিনিয়ার ফর বয়েজ, সেন্ট জেমস স্কুল, ডিপিএস রুবি পার্ক ইত্যাদি স্কুলগুলিকে।

রবিবার রাত জেগে খেলা দেখে পরের দিন অর্থাৎ সোমবার ক্লাসে আসা অসুবিধাজনক, এটা প্রথম উপলব্ধি করে লা মার্টিনিয়ার ফর বয়েজ। সোমবারকে তারা ঘোষণা করেছে 'ফুটবল হলিডে' হিসাবে। প্রিয় দলের সমর্থনে রাত জেগে গলা ফাটালেও আর চিন্তা নেই। বেলা পর্যন্ত নিশ্চিন্তে ভোঁসভোঁস করে ঘুমানো যাবে। একই পথে হেঁটে সোমবার ছুটি থাকছে সেন্ট জেমস স্কুলও।

বিড়লা হাই স্কুল, আপিজে স্কুল, ডিপিএস রুবি পার্ক ইত্যাদি বিদ্যালগুলিতে সোমবার পরীক্ষা ছিল। কিন্তু রবিবার রাতে ফাইনাল খেলা থাকার কারণে তারা সেই পরীক্ষাগুলি বাতিল করে দিয়েছে। সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে আবার মাস্টারমশাইরা এগিয়ে এসে ছুটির দাবি জানান।

সেন্ট জেমস স্কুলের প্রধান শিক্ষক টি এইচ আয়ারল্যান্ড বলেন, "কলকাতা শহরে যে যে স্কুলগুলির নিজস্ব ফুটবল টিম রয়েছে, তাদের অন্যতম হল আমাদের টিম। গত এক মাসে স্কুলের মাঠে অনুশীলনের সময় ছেলেরা হয় মেসি নয়তো নেইমারের নাম লেখা জার্সি পরে খেলেছে। আমরা সাধারণত ব্রাজিলের সমর্থক। ভেবেছিলাম ব্রাজিলই কাপ জিতবে। কিন্তু যা হল! এখন আমাদের বাজি আর্জেন্টিনা।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+