নতুন নাম ও লোগো নিয়ে মোহন-ফ্যানদের মিশ্র প্রতিক্রিয়া, সঞ্জীব গোয়েঙ্কাকে চিঠি!

নতুন নাম ও লোগো নিয়ে মোহন-ফ্যানদের মিশ্র প্রতিক্রিয়া, সঞ্জীব গোয়েঙ্কাকে চিঠি!

আর মোহনবাগান কিংবা এটিকে এফসি নয়। এবার থেকে এটিকে-মোহনবাগান প্রাইভেট লিমিটেড হিসেবে আইএসএল খেলবে দুই দল। সেই মতো দুই দলের নাম এবং লোগোতেও পরিবর্তন আসতে চলেছে। তাতে আখেরে তিন বারের আইএসএল চ্যাম্পিয়ন দলের লাভ হলেও, এই চুক্তি থেকে কতটা ফায়দা ঘরে তুলল সবুজ-মেরুণ, তার হিসেব কষতে শুরু করেছেন সমর্থকরা। কেউ কেউ এই পরিবর্তনকে মেনে নিলেও, কিছু মানুষের মনে দ্বিধা রয়েই যাচ্ছে। প্রশ্ন একটাই, ১৩১ বছরের ঐতিহ্যবাহী ক্লাবের কৌলিন্য কি তবে ম্লান হতে চলেছে?

ইতিহাস

ইতিহাস

১৮৮৯ সালে তৈরি হয়েছিল মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। দলের প্রতীক বাছা হয়েছিল পাল তোলা নৌকা। ১৯১১ সালের ২৯ জুলাই ভারতের প্রথম ক্লাব হিসেবে ব্রিটিশদের ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে আইএফএ শিল্ড খেতাব জিতেছিল সবুজ-মেরুণ। সেই ট্রাডিশন ১৩১ বছর ধরে বহন করে এসেছে ১৬ বার ডুরান্ড, ২২ বার আইএফএ শিল্ড, ৩০ বার কলকাতা লিগ, ১৪ বার ফেডারেশন কাপ, ৩ বার জাতীয় লিগ ও ২ বার আই লিগ জেতা মোহনবাগান।

এবার পরিবর্তন

এবার পরিবর্তন

দার্শনিকদের ভাষায়, কালের নিয়মে পরিবর্তন অবশ্যম্ভাবী। সেই গেরোয় নিজেদের বেঁধে ফেলল দেশের একমাত্র জাতীয় ক্লাবও। চলতি বছরের জানুয়ারি মাসে তিন বারের তথা বর্তমান আইএসএল চ্যাম্পিয়ন এটিকের সঙ্গে গাঁটছড়া বাঁধে আই লিগ জয়ী মোহনবাগান। আইএসএলের আগামী মরশুমে সংযুক্ত দল হিসেবে খেলবে দুই শিবির।

নতুন কোম্পানি

নতুন কোম্পানি

এটিকে এবং মোহনবাগানের সংযুক্তি ঘটেছে আগেই। এবার স্বতন্ত্র কোম্পানি তৈরির প্রক্রিয়া শুরু করে দিয়েছে দুই ক্লাব। সম্ভবত কোম্পানির নাম হতে চলেছে এটিকে-মোহনবাগান প্রাইভেট লিমিটেড। জুলাইয়ের মধ্যেই এই প্রক্রিয়া শেষ করা হবে বলে এটিকে ও মোহনবাগানের তরফে জানানো হয়েছে।

নতুন নাম

নতুন নাম

এটিকে এবং মোহনবাগানের সংযুক্ত শিবিরের নাম মোটামুটি ঠিকই হয়ে গিয়েছে। নতুন ফুটবল ক্লাবের ৮০ শতাংশ শেয়ার রয়েছে এটিকে-এর মালিক সঞ্জীব গোয়েঙ্কার হাতে। ২০ শতাংশ শেয়ার নিজেদের হাতে রেখেছেন সবুজ-মেরুণ কর্তারা। তাই নতুন ক্লাবের নতুন নাম যে এটিকে-মোহনবাগানই হতে চলেছে, তা ঠিক করে ফেলেছে দুই পক্ষ। ইতিমধ্যে এই নামেই কেন্দ্রীয় সরকারের খাতায় ক্লাবের নথিভূক্তিকরণও করা হয়েছে।

নতুন লোগো ও জার্সি

নতুন লোগো ও জার্সি

এটিকে এবং মোহনবাগানকে নিয়ে নতুন কোম্পানি তৈরি হওয়ার পরেই হবে প্রথম বোর্ড মিটিং। এই মিটিংয়েই নতুন দলের লোগো এবং জার্সিও চূড়ান্ত হবে বলে জানানো হয়েছে। তবে দুইল ক্ষেত্রেই এটিকে-এর প্রাধান্য থাকবে বলে মনে শোনা যাচ্ছে। এর অর্থ হয় মোহনবাগানের ঐহিত্যবাহী পাল তোলা নৌকাতে আঁচড় লাগতে পারে, নয় এটিকে-এর পাশে অল্প হলেও জায়গা করে নিতে পারে জাতীয় ক্লাবের প্রতীক।

সমর্থকদের প্রতিক্রিয়া

সমর্থকদের প্রতিক্রিয়া

এটিকে-মোহনবাগানের জার্সি এবং লোগো নিয়ে সবুজ-মেরুণ সমর্থকরা দ্বিধাবিভক্ত হয়েছেন। কেউ এই পরিবর্তনকে ভালো মনে মেনে নিলেও, একাংশ এই চুক্তিকে অপমান হিসেবেই দেখেছে। নাম, প্রতীক এবং জার্সিতে এই সমঝোতা মেনে নিতে পারছেন না কিছু সংখ্যক ফ্যান। তাঁদের বক্তব্য, ১৩১ বছরের ক্লাব মোহনবাগান, অন্যদিকে এটিকে-এর বয়স মেরেকেটে সাত বছর। ব্যবসায়িক স্বার্থে তুলনায় শিশু এক শিবিরের কাছে এভাবে মাথা নত করার কোনও মানে হয় না বলেও দাবি মোহন-ফ্যানদের একাংশের।

গোয়েঙ্কাকে চিঠি

গোয়েঙ্কাকে চিঠি

সময়ের পরিবর্তন হলেও মোহনবাগানের গরিমা যাতে অক্ষুন্ন থাকে, তা নিশ্চিত করতে এটিকে-এর মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে খোলা চিঠি লিখেছেন এক সবুজ-মেরুণ ফ্যান। তাতে মেরিনার্সদের ১৩১ বছরের আশা-আকাঙ্খা, আনন্দ-উচ্ছ্বাস, বেদনা, চোখের জলের কথা উল্লেখ করা হয়েছে। তিল তিল করে সাফল্যের চূড়ায় পৌঁছনো এই ক্লাবের সম্মান যে অক্ষুন্ন থাকে, তা সঞ্জীব গোয়েঙ্কাকে নিশ্চিত করতে বলেছেন ওই মোহনবাগান ফ্যান। তিনি স্মরণ করিয়েছেন মোহনবাগান ক্লাবের ওজন ঠিক কতটা, এবং ব্যর্থতার ভারই বা কতটা। শেষে অভিমানের সুরে এটিকে কর্নধারকে সাবধানও করেছেন ওই সবুজ মেরুণ ফ্যান। প্রশ্ন করেছেন, সবুজ-মেরুণের সাফল্য ও ব্যর্থতার দায় নিতে পারবে কি এটিকে?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+