'হ্যারি কেন' এর আলোয় উজ্জ্বল ইংল্যান্ড! বিশ্বকাপের মঞ্চে আবির্ভাবেই জোড়া গোল অধিনায়কের
এদিন তিউনিশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের আবির্ভাব ম্যাচেই অধিনায়ক হিসাবে জোড়া গোল করে স্মরণীয় করে রাখলেন হ্যারি কেন।
বিশ্বকাপ শুরুর মাসখানেকর কম সময় আগে ইংল্যান্ডের ২৩ জনের দলে সুযোগ পান টটেনহ্যাম হটস্পারের স্ট্রাইকার হ্যারি কেন। মে মাসের ২২ তারিখ তাঁকে অধিনায়ক ঘোষণা করে ইংল্যান্ড। এদিন তিউনিশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের আবির্ভাব ম্যাচেই অধিনায়ক হিসাবে জোড়া গোল করে স্মরণীয় করে রাখলেন হ্যারি কেন।

এদিন ম্যাচের শুরুতেই ১১ মিনিটের মধ্যে কেনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। তবে খেলা থেকে হারিয়ে যায়নি তিউনিশিয়া। কিছুক্ষণ পর থেকেই তাঁরাও আক্রমণ চালাতে থাকে। ইংল্যান্ড বক্সে ফকরেডিনকে ফাউল করেন ইংল্যান্ডের কাইল ওয়াকার। পেনাল্ট থেকে তিউনিশিয়াকে সমতা ফিরিয়ে দেন সাসি।
ইংল্যান্ডকে বিশ্বকাপের ম্যাচে জোড়া গোল করে জেতানোই এখনও পর্যন্ত কেনের কেরিয়ারের সবচেয়ে বড় স্বীকৃতি। একটা সময় মনে হয়েছিল ইংল্যান্ড ম্যাচ ড্র রেখে ফিরবে। কারণ বারবার আক্রমণ করলেও কিছুতেই গোল আসছিল না। শেষ অবধি লড়াইয়ের পুরস্কার এনে দিলেন অধিনায়ক নিজেই।
ইংল্যান্ডের হয়ে ২৫টি আন্তর্জাতিক ম্যাচে ১৫টি গোল হয়ে গেল হ্যারি কেনের। তার মধ্যে শেষ দুটি গোল এল প্রথমবার বিশ্বকাপের ম্যাচে তিউনিশিয়ার বিরুদ্ধে।
এদিন জয়ের ফলে পরের ম্যাচে পানামার বিরুদ্ধে জয় পেলেই গ্রুপ জি থেকে দ্বিতীয় রাউন্ডে চলে যাবে ইংল্যান্ড। তবে পরের রাউন্ডে এমন খেললে কতদূর যাবে সাউথগেটের ছেলেরা তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications