Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bobby Charlton: বিশ্ব ফুটবলে নক্ষত্রপতন, চিরঘুমে ইংল্যান্ডের কিংবদন্তি ববি চার্লটন

Bobby Charlton: বিশ্ব ফুটবলে নক্ষত্রপতন। প্রয়াত স্যর ববি চার্লটন। ইংল্যান্ড তথা ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তির মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর।

১৯৬৬ সালে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের সদস্য চার্লটন ১৯৯৪ সালে ভূষিত হয়েছিলেন নাইটহুডে

Bobby Charlton: বিশ্ব ফুটবলে নক্ষত্রপতন

ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের দুই বছর পর ওয়েম্বলিতে চার্লটনের জোড়া গোলে ম্যানচেস্টার ইউনাইটেড ইউরোপিয়ান কাপ জিতেছিল। চার্লটনের প্রয়াণের খবর জানিয়ে গভীর শোকপ্রকাশ করে বিবৃতি দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। যাতে লেখা, কোটি কোটি মানুষের হিরো স্যর ববি। তিনি শুধু ম্যানচেস্টার বা ইউকে-তেই নন, যেখানেই ফুটবল খেলা হয় সেখানেই বরণীয় ববি চার্লটন।

ফুটবল বিশ্ব ববি চার্লটনকে মনে রাখবে তাঁর খেলোয়াড়সুলভ মানসিকতা, সততার জন্য। ম্যান ইউয়ের যুব আকাদেমিতে প্রশিক্ষণ লাভ। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৭ বছর খেলেছেন, ৭৫৮টি ম্যাচে ২৪৯টি গোল রয়েছে। ইউরোপিয়ান কাপের পাশাপাশি তিনবার লিগ খেতাহ ও এফএ কাপ জিতেছেন।

ইংল্যান্ডের জার্সিতে চার্লটন ১০৬টি ম্যাচ খেলেছেন, গোলের সংখ্যা ৪৯টি। ১৯৬৬ সালে বিশ্বকাপ জেতার স্বাদ পান। ফুটবল খেলোয়াড় হিসেবে অবসর নেওয়ার পর ৩৯ বছর ক্লাবের ডিরেক্টরের পদ সামলেছেন সুনিপুণভাবে। স্যর ববি চার্লটন ফাউন্ডেশন গড়ে নানাবিধ কাজের নিদর্শন রেখে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

Bobby Charlton: বিশ্ব ফুটবলে নক্ষত্রপতন

১৯৫৩ সালে স্কুলে পড়ার সময় থেকেই চার্লটন ম্যান ইউয়ের সঙ্গে যুক্ত হন। ১৯৫৪ থেকে ১৯৫৬ অবধি টানা তিনবার এফএ ইউথ কাপ জেতার নজির রয়েছে তাঁর কেরিয়ারে। ১৯৫৬-৫৭ মরশুমে প্রথম লিগ খেতাব জয়ের স্বাদ পান। সেই মরশুমে প্রথম ডিভিশনের ১৪টি ম্যাচে তিনি ১০টি গোল করেছিলেন। ১৯৮০ সালে পেশাদার ফুটবলকে বিদায় জানান চার্লটন।

চার্লটনের পরিবারের তরফে জানানো হয়েছে, ইংল্যান্ডের সময় অনুযায়ী আজ সকালেই চার্লটন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। পরিবারের সদস্যরা তখন তাঁর পাশেই ছিলেন। ববি চার্লটনের ম্যান ইউয়ের হয়ে ৭৫৮টি ম্যাচ খেলার নজির ২০০৮ সালে ভাঙেন রায়ান গিগস। চার্লটনের ক্লাবের হয়ে গোলের সংখ্যা ২০১৭ সালে টপকান ওয়েন রুনি।

জর্জ বেস্ট ও ডেনিস লয়ের সঙ্গে ববি চার্লটনের দারুণ সম্পর্ক ছিল। ২০০৮ সালে ওল্ড ট্রাফোর্ডের বাইরে এই তিনজনের মূর্তি বসিয়ে সম্মান প্রদর্শন করা হয়। ১৯৬৬ সালের বিশ্বকাপে সেমিফাইনালে পর্তুগালকে ২-১ গোলে হারিয়েছিল ইংল্যান্ড, গোল দুটি ছিল চার্লটনের। ফাইনালে জেতানোর পিছনেও অবদান রাখেন।

দেশের হয়ে ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ ও ১৯৭০ সালের বিশ্বকাপ খেলেছেন। ১৯৬৮ সালে ইউরোয় খেলেন। দেশের হয়ে সর্বাধিক গোলের যে নজির চার্লটন তৈরি করেছিলেন, তা ২০১৫ সালে টপকে যান রুনিই। ইংল্যান্ডের যে চার ফুটবলার ব্যালন ডি'অর জিতেছেন তাঁদের মধ্যে চার্লটন অন্যতম। ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন চার্লটনের ভাই জ্যাকও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+