রিয়াল মাদ্রিদেই যাচ্ছেন এমবাপে, সেরে ফেলেছন চুক্তিও: রিপোর্ট

রিয়াল মাদ্রিদেই যাচ্ছেন এমবাপে, সেরে ফেলেছন চুক্তিও: রিপোর্ট

ফুটবল কেরিয়ারে শুরু থেকে রিয়াল মাদ্রিদের প্রতি কিলিয়ান এমবাপের প্রীতি কারোর অজানা নয়। রিয়ালের প্রতি ভাললাগার কথা অকপটে স্বীকার করেছেন বারবার। কিলিয়ানকেও বেশ পছন্দের রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের।

রিয়াল মাদ্রিদেই যাচ্ছেন এমবাপে, সেরে ফেলেছন চুক্তিও: রিপোর্ট

সিআর সেভেন রিয়াল থেকে বিদায় নেওয়ার পর থেকেই সেই শূন্যস্থান পূরণের লক্ষ্যে নতুন মহাতারকার খোঁজে রয়েছে রিয়ালও। অবশেষে দীর্ঘদিনের স্বপ্ন সত্যি হল কিলিয়ান এমবাপের। আগামী গ্রীষ্মে ফ্রি-ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন এমবাপে, এমনটাই খবর জার্মানির সংবাদমাধ্যম বিল্ডের সূত্রে। বিল্ডের খবর অনুযায়ী, দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়ে গিয়েছে। প্রতি মরসুম ৫০ মিলিয়ন ডলারের শর্তে রিয়ালের সঙে চুক্তি সেরে ফেলেছেন এমবাপে। তাদের দাবি, সামনের জুলাই থেকে পিএসজির পরিবর্তে রিয়াল মাদ্রিদের জার্সি শোভা পাবে এমবাপের গায়ে।

পিএসজির তরফ থেকে এমবাপেকে ধরে রাখার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা চালানো হয়েছে বারবার। তবে, প্রতিবারই পিএসজি-র চুক্তিপত্র ফিরিয়ে দিয়েছেন এমবাপে।
পিএসজির সঙ্গে কিলিয়ান এমবাপের চুক্তির আর বাকি আছে পাঁচ মাসেরও কিছু বেশি সময়। চুক্তির মেয়াদ আর ৬ মাসেরও কম সময় থাকায় তিনি এখন যে কোনও ক্লাবের সঙ্গেই কথা চালিয়ে যেতে পারবেন। সেটার সুযোগ নিয়েই তার সঙ্গে কথা চালাচ্ছে রিয়াল। জুলাইতে এমবাপে ফ্রি এজেন্ট হয়ে যাওয়ার পর তাঁকে সই করাবে রিয়াল মাদ্রিদ।

গত মরসুমেও রিয়াল চেষ্টা চালিয়েছিল কিলিয়ান এমবাপেকে সই করানোর বিষয়ে। কিন্তু এক বছর চুক্তি বাকি থাকায় কোনও ভাবেই তরুণ ফরাসি ফরওয়ার্ডকে ছাড়তে রাজি হয়নি পিএসজি। কিন্তু এ বার চুক্তি শেষ হয়ে যাওয়ার ফলে পিএসজি ছেড়ে রিয়ালের জার্সি গায়ে তুলতে কোনও বাধাই রইল না এমবাপের।

যদিও জানুয়ারির দলবদলে পিএসজি ছাড়ার ইচ্ছার কথা কখনোই বলেননি তিনি। পিএসজির পক্ষ থেকে বলা হচ্ছে, এমবাপেকে ধরে রাখতে সম্ভব পর যেকোনো কিছু করতে তারা প্রস্তুত।

ফেব্রুয়ারির ১৫ তারিখ চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি'র মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ফিরতি পর্বে স্যান্তিয়াগো বার্নাবিউতে পিএসজি যাবে ৯ মার্চ। এরপরই রিয়াল-এমবাপের চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে বিল্ডের প্রতিবেদনে বলা হয়েছে।

চলতি মরসুমে ২৭ ম্যাচ মিলিয়ে ১৯ গোল করেছেন এমবাপে। একই সঙ্গে ১৫টি গোল করিয়েছেন সতীর্থদরে দিয়ে। পিএসজির হয়ে ২০১৭ থেকে এখনও পর্যন্ত ১৯৮টি ম্যাচে ১৫১টি গোল করেছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের এই সদস্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+