Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ফাঁকা স্টেডিয়ামে খেলা আর কনে ছাড়া বিয়ে করা এক! কেন মন্তব্য শোয়েব আখতারের

ফাঁকা স্টেডিয়ামে খেলা আর কনে ছাড়া বিয়ে করা এক! কেন মন্তব্য শোয়েব আখতারের

করোনা উদ্বেগের মাঝে খেলার দুনিয়ার দরজা খুললেও ফাঁকা গ্যালারির সামনে এখন ম্যাচ খেলতে হচ্ছে। ভাইরাস আতঙ্ক কাটিয়ে জার্মানির বুন্দেসলিগা দিয়ে ইউরোপে ফুটবলযজ্ঞ শুরু হয়েছে। যেখানে ফাঁকা মাঠের সামনে ফুটবলাররা ম্যাচ খেলছেন। ক্রিকেট শুরু হলেও আগামী দিন এই ছবিই দেখতে পাওয়া আশঙ্কা। করোনা পরবর্তী সময়ে ফাঁকা স্টেডিয়ামে খেলার ব্যাপারে কোহলিসহ অনেক ক্রীড়াবিদই হতাশা জাহির করেছিলেন। এবার শোয়েব আখতারের গলাতে একই সুর শোনা গেল।

উৎসাহ হারাবে মনে করেছে ক্রিকেটমহল

উৎসাহ হারাবে মনে করেছে ক্রিকেটমহল

বিরাট কোহলি, রোহিত শর্মা, মহম্মদ শামি, যুবরাজ সিংদের মতো ভারতীয় ক্রিকেটের প্রাক্তন-বর্তমান সবাই ফাঁকা স্টেডিয়ামে ম্যাচ খেলা নিয়ে একমত। গ্যালারি যে কোন ম্যাচে বড় ভূমিকা নেয়, গ্যালারি থেকে ফেটে পড়া হাততালি ম্যাচে খেলোয়াড়দের ভাল পারফর্ম করার রসদ জোগায় বলে ইনস্টাগ্রাম ভিডিও ভারতীয় তারকা ক্রিকেটাররা মন্তব্য করেছেন। এবার শোয়েব আখতার একই কথা বললেন।

'ফাঁকা স্টেডিয়ামে খেলা আর কনে ছাড়া বিয়ে করা একই ব্যাপার'

'ফাঁকা স্টেডিয়ামে খেলা আর কনে ছাড়া বিয়ে করা একই ব্যাপার'

ফাঁকা স্টেডিয়ামে খেলার হতাশা চেপে না রাখতে পারেননি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার। দর্শকশূন্য গ্যালারির সামনে খেলার পরিস্থিতির তুলনায় রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস ফাঁকা স্টেডিয়ামে খেলা আর কনে ছাড়া বিয়ে করা একই ব্যাপার বলে উল্লেখ করেছেন।

শোয়েব আরও বলেন

শোয়েব আরও বলেন

হতাশার সুরে শোয়েব আরও বলেন, ক্রিকেটার হোক বা ফুটবলার খেলার মাঠে দর্শকরাই আসল ঈশ্বর। তাঁদের বিনোদন দিতেই খেলোয়াড়রা নিজেদেরদের উজাড় করে দেয়। রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস সঙ্গে জুড়েছেন, 'ক্রিকেটে বল করার সময় বা ফুটবলে ফ্রি-কিক নেওয়ায় সময় গ্যালারিতে সমর্থকদের গর্জন সেখানে খেলোয়াড়দের তাতিয়ে দেয়। দর্শকরাই যদি না থাকেন, তা হলে একজন খেলোয়াড় মাঠে উৎসাহ পাবেন কী করে!

ফাঁকা মাঠ ভরাতে সেক্স ডল

ফাঁকা মাঠ ভরাতে সেক্স ডল

অন্যদিকে জার্মানির বুন্দেসলিগা ও দক্ষিণ কোরিয়ায় কে লিগে ফুটবল ফিরলেও দুই লিগেই দর্শকশূন্য গ্যালারিতে ফুটবল ম্যাচ হয়েছে। সমর্থকদের অভাব বুঝতে না দিতে চেয়ে ফুটবলারদের উৎসাহ দিয়ে গিয়ে কে লিগে এফসি সিওল বনাম গোয়াংজু এফসির ম্যাচে আয়োজকরা গ্যালারির দর্শকাসনে কিছু পুতুল সাজিয়ে রেখেছিল। পরে সেগুলি সেক্স ডল বলে জানা যায়। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+