কেরল ব্লাস্টার্সের যুব দলকে হারিয়ে অনূর্ধ্ব-১৮ আই লিগ ঘরে তুলল শিলং লাজং
ফের আই লিগের খেতাব গেল পাহাড়ে। অনূর্ধ্ব-১৮ আই লিগ চ্যাম্পিয়ন হল শিলং লাজং এফসি। ২-০ গোলে কেরল ব্লাস্টার্সের যুব দলকে হারিয়ে খেলতাব ঘরে তুলল লাজংয়ের জুনিয়ার দল।
ফের আই লিগের খেতাব গেল পাহাড়ে। অনূর্ধ্ব-১৮ আই লিগ চ্যাম্পিয়ন হল শিলং লাজং এফসি। ২-০ গোলে কেরল ব্লাস্টার্সের যুব দলকে হারিয়ে খেলতাব ঘরে তুলল লাজংয়ের জুনিয়ার দল। ঘরের মাঠে এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ধরা দেয় শিলং লাজং। যার ফল সরূপ ম্যাচ শুরুর প্রায় সঙ্গে সঙ্গে ম্যাচে তিন মিনিটের মাথায় আত্মঘাতী গোল হজম করে কেরল ব্লাস্টার্স।

প্রতিপক্ষ দলের সুযোগে পেয়ে যাওয়া গোলে আত্মবিশ্বাস বাড়ে লাজংয়ের। প্রথম গোল পেয়ে যাওয়ার পর একের পর এক আক্রমণ তুলে আনেন লংকুমার-ডনবোকলাং লিংডোরা।
ম্যাচের ১৬ মিনিটে কর্ণার থেকে ভেসে আসা সহজ বল জালে জড়াতে ব্যর্থ হয় লাজং। না হলে তখনই দুই গোলের লিড পেয়ে যেতে পারত লাজং।
১-০ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমণের একই ঝাঁঝ দেখা যায় লাজংয়ের খেলায়। কিন্তু দ্বিতীয় গোলটি পেতে লাজংকে অপেক্ষা করতে হয় দ্বিতীয়ার্ধের অন্তিম সময় পর্যন্ত। ম্যাচে ৯১ মিনিটে দ্বিতীয় গোল করে লাজংয়ের গোল নিশ্চিত করেন কিনসাইলাং খংসিত।












Click it and Unblock the Notifications