Asia Cup 2022: 'স্পিনারদের নো বল করাটা অপরাধ', জেতা ম্যাচ হেরে বোলারদের উপর ক্ষোভ উগড়ে দিলেন শাকিব

Asia Cup 2022: 'স্পিনারদের নো বল করাটা অপরাধ', জেতা ম্যাচ হেরে বোলারদের উপর ক্ষোভ উগড়ে দিলেন শাকিব

এশিয়া কাপের আগে টি-২০ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের নতুন টি-২০ অধিনায়ক নির্বাচিত হন শাকিব আল হাসান। প্রথম ম্যাচে আফগানিস্তানেরল বিরুদ্ধে হারের পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ পরাজিত হয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। এই ম্যাচে হারের পর বোলারদের পারফরম্যান্স নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন শাকিব।

এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছে বাংলাদেশ:

এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছে বাংলাদেশ:

এশিয়া কাপ ২০২২-এ দুই ম্যাচের মধ্যে দুইটি হেরে ছিটকে গিয়েছে বাংলাদেশ। সুপার ফোরে পৌঁছনোর জন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে জিততেই হত টাইগার বাহিনীকে। কিন্তু বোলারদের চরম ব্যর্থতার মাশুল দিয়ে ঢাকায় ফেরার টিকিট নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। ব্যাট হাতে লড়াই চলানোর মতো ভাল রান স্কোর বোর্ডে তুললেও বাংলাদেশের বোলাররা সেই রানকে মুড়ি-মুড়কির মতো খরচ করেন। প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ তোলে ২০ ওভারে ১৮৩/৭। জবাবে ১৯.২ ওভারে দুই উইকেট হাতে নিয়ে জয় তুলে নেয় শ্রীলঙ্কা।

নো বল করেন বাংলাদেশের স্পিনার মেহদি:

নো বল করেন বাংলাদেশের স্পিনার মেহদি:

আধুনিক ক্রিকেটে স্পিনাররাও যে নো বল করতে পারেন তা বাংলাদেশের বোলারদের না দেখলে বিশ্বাস করা কঠিন। ম্যাচ শেষে বিরক্ত বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান তো বলেই দেন, স্পিনারের নো বল করাটা অপরাধ এবং তিনি এ-ও স্বীকার করে নেন ডেথ ওভারে বোলিং উন্নত করতে হবে তাঁর দলের বোলারদের। শেষ ওভারে যখন চার বলে তিন রান প্রয়োজন শ্রীলঙ্কার তখন নো-বল করেন বাংলাদেশের মেহদি হাসান। এই বলেই ম্যাচ শেষ করে দেয় শ্রীলঙ্কা। ম্যাচের পর শাকিব বলেন, "ও (মেহদি হাসান) ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করেছে। চাপের মধ্যেও ভাল পারফর্ম ও করেছে। কেউই পছন্দ করে না তাঁর দল নো বল করুক। স্পিনাররা যখন নো বল করে তখন সেটা অপরাধ। আমরা একাধিক নো বল, ওয়াইড বল করেছি। বিশ্বকাপের আগে এই বিষয়টা আমাদের ঠিক করতে হবে।" শ্রীলঙ্কার বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচে মোট চারটি নো বল করে বাংলাদেশ এবং আটটি ওয়াইড করে। মেহদি হাসান করেন দু'টি নো বল। দু'টি নো বল এবং আটটি হোয়াইড বল করেন এবাদাত হোসেন।

শ্রীলঙ্কার জয়ের নায়ক কুশল মেন্ডিস:

শ্রীলঙ্কার জয়ের নায়ক কুশল মেন্ডিস:

পর পর উইকেট হারিয়ে ধুকতে থাকা শ্রীলঙ্কাকে এই ম্যাচ জেতানোর পিছনে প্রধান ভূমিকা রয়েছে উইকেটরক্ষক কুশল মেন্ডিসের। ৩৭ বলে ৬০ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন কুশল যা দীর্ঘ দিন মনে রাখবেন শ্রীলঙ্কার ক্রিকেটপ্রেমীরা। ৪টি চার এবং ৩টি ছয় দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। শ্রীলঙ্কার অধিনায়ক ডাসুন শনাকা করেন ৪৫ রান। তিনটি চার এবং দু'টি ছয় দিয়ে ইনিংস সাজিয়েছিলেন শনাকা। মেন্ডিস আউট হওয়ার পর শ্রীলঙ্কাকে জয়ের পথে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শনাকার ইনিংসও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

কুশল মেন্ডিসের প্রশংসায় শাকিব:

কুশল মেন্ডিসের প্রশংসায় শাকিব:

তাঁর দল ম্যাচ হেরে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেও শ্রীলঙ্কার উইকেটরক্ষক-ব্যাটসম্যানের প্রশংসা করেছেন শাকিব। তিনি বলেছেন, "স্পিনের দুর্দান্ত ক্রিকেটর কুশল মেন্ডিস। আমাদের ডেথ বোলিং-এ উন্নতি করতে হবে। আমরা যদি শেষ পাঁচ ওভারে আমাদের বোলিং-এর উন্নতি করতে পারি তা হলে অনেক কিছু ভালর দিকে যাবে।" এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার পর শাকিবের দলের লক্ষ্য থাকবে অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপে একই ভুলে পুনরাবৃত্তি না করা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+