Durand Cup 2023: বর্ণবিদ্বেষের ঘটনায় কঠোর ফেডারেশন, বড় শাস্তি পেতে পারে ইমামি ইস্টবেঙ্গল?
কলকাতা ফুটবলে বর্ণবিদ্বেষের কলঙ্ক। সৌজন্যে ইমামি ইস্টবেঙ্গল সমর্থকরা। ডুরান্ড কাপের সেমিফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত কাজ করার গুরুতর অভিযোগ উঠেছে লাল হলুদ সমর্থকদের বিরুদ্ধে। ইমামি ইস্টবেঙ্গল সমর্থকরা কলুষিত করলেন যুবভারতী। নর্থইস্ট সমর্থকদের বর্ণবিদ্বেষ মূলক মন্তব্য করার অভিযোগ উঠল শতবর্ষ প্রাচীন ক্লাবের সমর্থকদের বিরুদ্ধে।
এমনিতেই উত্তর পূর্বাঞ্চলের মণিপুর এখনও তপ্ত। যে ঘটনায় উত্তাল হয়েছে কেন্দ্রীয় রাজনীতি। এমন আবহেই নর্থইস্ট ইউনাইটেড সমর্থকদের হেনস্থা করার অভিযোগ এবারে শোরগোল পড়ে গেল ভারতীয় ফুটবলে। ঘটনার কড়া নিন্দা করেছেন সর্বভারতীয় ফুটবল সংস্থার সচিব শাজি প্রভাকরণ।

সমাজ মাধ্যমে এআইএফএফ সচিব জানিয়েছেন, 'আমরা বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছি। এই বিষয়ে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করব। জিরো টলারেন্স নীতি নেব। ভারতীয় ফুটবলে এই ঘটনা কখনই মেনে নেওয়া যায় না। আমরা সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।'
ফেডারেশনের সাধারণ সচিব সাজি প্রভাকরণ জানিয়ে দিয়েছেন, দোষ প্রমাণিত হলে ইমামি ইস্টবেঙ্গলকে জরিমানা করা হতে পারে। পাশাপাশি ডুরান্ড ফাইনালে সমর্থকশূন্য খেলতে হতে পারে। সেটি নিয়ে সিদ্ধান্ত হতে কতদিন লাগে, সেটাই বিষয়।
এমনিতেই উত্তর পূর্বাঞ্চলের বাসিন্দাদের ভারতের অন্যত্র জাতি বিদ্বেষের শিকার হওয়া কার্যত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। সেই 'নিয়মেই' এবার নাম লেখাল কলকাতা। ইমামি ইস্টবেঙ্গল সমর্থকদের সৌজন্যে। মঙ্গলবার রুদ্ধশ্বাস ম্যাচ জেতার পরেই ইমামি ইস্টবেঙ্গল সমর্থকরা নাকি নর্থইস্ট সমর্থকদের ওপর ইট উপর ইট নিক্ষেপ করে। তবে প্ৰথমে শুরু হয়েছিল বর্ণবিদ্বেষী মন্তব্য। এরপরে নাকি মাঠে উপস্থিত নর্থইস্ট সমর্থকদের সেনাবাহিনী উদ্ধার করে এসকর্ট করে নিয়ে যায়।
Saddened to read this. We will take up this matter. We have a zero tolerance on this.
— Shaji Prabhakaran (@Shaji4Football) August 30, 2023
We have to do everything possible to completely eliminate these kinds of issues from Indian Football. https://t.co/v6rNO31i7I
বৃহস্পতিবারের ম্যাচে স্টেডিয়ামের একটি ভিডিও স্যোশাল সাইটে ভাইরাল হয়েছে। টুইটারের সেই ভিডিওতে দেখা যাচ্ছে কিছু উত্তর-পূর্বের মহিলাকে ইভটিজিং করছে একদল সমর্থক। যারা চেন্নাইয়ের সমর্থক বলে একজন ভিডিও পোস্ট করে অভিযোগ করেছেন। নানা ধরনের অশ্লীল অঙ্গভঙ্গি করা হয়েছে বলেও অভিযোগ।
🚨 𝐂𝐋𝐔𝐁 𝐒𝐓𝐀𝐓𝐄𝐌𝐄𝐍𝐓 🚨 pic.twitter.com/K0PFdA0Jd7
— East Bengal FC (@eastbengal_fc) August 30, 2023
এদিকে ইমামি ইস্টবেঙ্গলের তরফ থেকে সমাজ মাধ্যমের মারফৎ একটি অফিসিয়াল বার্তা এসেছে। যেখানে তারা বলেছে যে ইস্টবেঙ্গল সব ধরনের বর্ণবাদের নিন্দা করে। তারা জানিয়েছে ফুটবল এমন একটা খেলা যার মাধ্যমে সকলে এক হয়ে থাকে সেই ফুটবলে বৈষম্যের কোনও জায়গা নেই।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications