মোহনবাগানের মালিকানায় অংশীদার হতে পারেন শাহরুখ খান
ক্রিকেট সহ অন্য খেলার পরে এবার ফুটবলের দুনিয়াও পা রাখতে চলেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। তিনি মোহনবাগানের মালিকানার অংশীদার হতে চলেছেন, ফের একবার কলকাতা ময়দানে এমন গুঞ্জন শুরু হয়েছে।
কলকাতা, ২০ মার্চ : ক্রিকেট সহ অন্য খেলার পরে এবার ফুটবলের দুনিয়াও পা রাখতে চলেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। তিনি মোহনবাগানের মালিকানার অংশীদার হতে চলেছেন, ফের একবার কলকাতা ময়দানে এমন গুঞ্জন শুরু হয়েছে।
বাংলার সঙ্গে শাহরুখ খানের সম্পর্ক বেশ গভীর। তিনি কলকাতা নাইট রাইডার্সের মালিক, পাশাপাশি বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসডরও বটে। এর পরে ফুটবলেও কলকাতার কোনও ক্লাবের সঙ্গে শাহরুখের যোগাযোগ তৈরি হলে তা দারুণ ব্যাপার হবে।

সংবাদসংস্থা ScoopWhoop News এর প্রতিবেদন অনুযায়ী আগামী মরশুম থেকে বেঙ্গালুরু এফসি ও কলকাতার দুই ক্লাব মোহনবাগান, ইস্টবেঙ্গল এই তিন দল আইএসএলে যোগ দিতে পারে। এআইএফএফ আইএসএলকেই দেশের মুখ্য টুর্নামেন্ট হিসাবে তুলে ধরার চেষ্টা করছে। ফলে আগামিদিনে ৮ দলের বদলে ১১ দলের টুর্নামেন্ট হতে পারে।
গত মরশুম থেকেই স্পনসর সমস্যায় ভুগছে মোহনবাগান। বিজয় মাল্যর সঙ্গে স্পনসরশিপ বাতিল করা হয়েছে। ফলে টাকার জোগাড় মস্ত মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মোহনবাগান কর্তাদের কাছে।
খবর, আইএসএলে মোহনবাগান যোগ দিলে মালিকানার অংশীদারিত্ব কিনে নিতে পারেন শাহরুখ। গত ৭-৮ মাস ধরেই এই নিয়ে কথাবার্তা চলছে। তবে কোনওকিছুই পাকাপাকি হয়নি।












Click it and Unblock the Notifications