Pope Francis: পোপ ফ্রান্সিসের প্রয়াণ, স্থগিত হয়ে গেল ইতালি লিগের সব ফুটবল ম্যাচ, শ্রদ্ধা বার্সা-জুভেন্তাসের
দীর্ঘ অসুস্থতার পর সোমবার প্রয়াত হয়েছেন পোপ ফ্রান্সিস। সোমবার সকাল ৭.৩৫ মিনিটে পোপ ফ্রান্সিসের প্রয়াণ ঘটে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া গোটা বিশ্বেই। ২০২৩ সালে পোপ বেনেডিক্ট ষোড়শের পদত্যাগের পর এই পদে আসেন পোপ ফ্রান্সিস। ক্যাথলিক ধর্মাবলম্বীদের সর্বোচ্চ পদে অভিষিক্ত হন আর্জেন্টিনার জর্জ মারিও বেরগোলিও। তাঁর মৃত্যুতে শোকাহত ফুটবল মহলও।
পোপ ফ্রান্সিসের মৃত্যুর পরই ইতালি ফুটবল লিগ বা সিরি এ-র সব ম্য়াচ স্থগিত করে দেওয়া হয়েছে। লিগ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, পোপ ফ্রান্সিসের প্রয়াণের জন্য সোমবার সিরি এ এবং প্রিমাভেরা ১ -র কোনও খেলাই হবে না। সমস্ত ম্যাচই স্থগিত করা হচ্ছে। স্থগিত হওয়া ম্যাচগুলি আবার কবে হবে সেই সংক্রান্ত সূচি পরবর্তী সময়ে ঘোষণা করা হবে।

পোপ ফ্রান্সিস খেলাধুলার প্রতি সমান অনুরাগী ছিলেন। জুভেন্তাস, বার্সেলোনার মতো দলগুলিও পোপ ফ্রান্সিসের মৃতুতে গভীর শোক প্রকাশ করেছে। পাশাপাশি সোমবার সন্ধ্যায় প্রিমিয়ার লিগে টটেনহ্যাম এবং নটিংহ্যাম দলের মধ্যে ফুটবল ম্যাচ রয়েছে। এই ম্যাচের আগেও পোপ ফ্রান্সিসকে শ্রদ্ধা জানানো হবে।
বেশকিছুদিন ধরেই অসুস্থ ছিলেন পোপ ফ্রান্সিস। হুইল চেয়ারেই কাটাতেই জীবনের শেষ দিকের বেশিরভাঘ সময়। । সম্প্রতি পোপ ৩৮ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। কিছুটা সুস্থ হয়ে ফিরেছিলেন ভ্যাটিকান সিটিতে। তারপরেই হঠাত্ করেই তিনি চলে গেলেন পুরনো নিউমেনিয়ায়। সোমবার সকালে চিকিৎসদের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে গেলেন পোপ।
ফ্রান্সিসের অসুস্থততার সময়েই প্রশ্ন উঠেছিল তাঁর অবর্তমানে কে হবেন পোপ। কারণ পোপ ফ্রান্সিস দীর্ঘদিন অসুস্থ থাকায় কাজকর্ম আটকে যাচ্ছিল। সেইসময় তাঁর পদত্যাগের জল্পনাও তৈরি হয়েছিল। যদিও জীবনের শেষ দিন পর্যন্ত পোপের পদেই থাকলেন ফ্রান্সিস।
২০২৩ সালের পর থেকে বেশ কয়েকবার হাসপাতালেও ভর্তি করতে হয়েছিল তাঁকে। কিছু মাস আগে শ্বাসকষ্ট এবং ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন পোপ ফ্রান্সিস। অল্প বয়সে ফুসফুসের একটি অংশ চিকিৎসার কারণেই বাদ গিয়েছিল তাঁর।












Click it and Unblock the Notifications