আগামী মরসুমে ইস্টবেঙ্গলের কোচ হচ্ছেন লোবেরা, অপেক্ষা সরকারি ঘোষনার

জল্পনার অবসান। ইস্টবেঙ্গলের কোচ হতে চলেছেন সের্জিও লোবেরা। বিগত কয়েকদিন ধরেই লাল হলুদের নতুন কোচ হিসাবে তাঁর নামই জোড়ালো ভাবে ভাসছিল। অবশেষে মঙ্গলবার বিকেলে প্রায় চূড়ান্ত হয়ে গেল আগামী মরসুমে সের্জিও লোবেরার কোচিংয়ে খেলবে লাল হলুদ।

চলতি মরসুমে স্টিফেন কনস্ট্যান্টাইনের কোচিংয়ে একেবারেই সাফল্যহীন ইস্টবেঙ্গল। তাই মরসুম শেষের আগে থেকেই নতুন কোচের সন্ধান শুরু হয়ে যায়। ইস্টবেঙ্গল এবং ইমামি কর্তৃপক্ষ যৌথভাবে নতুন কোচ বাছাইয়ের কাজ শুরু করেন। এই তালিকায় ছিল একাধিক হেভিওয়েট কোচের নাম। তারমধ্যে অন্যতম অ্যান্টোনিও লোপেজ হাবাস।

সের্জিও লোবেরা

যার হাত ধরেই আইএসএলে দুইবার চ্যাম্পিয়ন হয়েছে এটিকে। তবে লোবেরাও ছিলেন প্রবল লড়াইয়ে। গোয়া হোক বা মুম্বই। দুই ক্লাবেই সাফল্যের অন্যতম কাণ্ডারী ছিলেন এই স্প্যানিশ কোচ। তাই তাঁকেই কোচ করে আনতে তৎপর হয়েছিলেন লাল হলুদের ইনভেস্টার কোম্পানি। প্রস্তাব পাঠানো হয়েছিল হাইপ্রোফাইল স্প্যানিশ কোচের কাছে। অবশ্যই মৌখিকভাবে সম্মতি দিয়ে দিয়েছেন লোবেরা।

চুক্তিপর্ব চূড়ান্ত হওয়ার পরেই লোবেরার নাম সরকারি ভাবে ঘোষণা করা হয়ে যাবে। আইএসএলে দীর্ঘদিন কোচিং করানোর সুবাদে ভারতীয় ফুটবলের পালস্ ভালো মতোই জানেন লোবেরা। পাশাপাশি তার সাফল্যের রেকর্ডও অত্যন্ত ভালো। আগামী মরসুমে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে লোবেরাকেই সেনাপতি করল ইস্টবেঙ্গল। ২০১৭ সালে এফসি গোয়ার কোচ হিসাবে ভারতে আসেন লোবেরা। ২০২০ পর্যন্ত গোয়া দলের কোচিংয়ের দায়িত্বেও ছিলেন তিনি।

এরপর মুম্বই সিটির সঙ্গে যুক্ত হন স্প্যানিশ কোচ। দুটি ক্লাবকে দুইহাত ভরে সাফল্য দিয়েছেন লোবেরা। তবে বর্তমানে চীনের একটি ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।মরসুম শেষ হলেই ইস্টবেঙ্গলের দায়িত্বভার গ্রহণ করবেন তিনি।তবে এখনই তার নাম ঘোষণা করলে দলের মনোবল ভাঙতে পারে।তাই সুপার কাপের পরই তার নাম জানানো হতে করে ।

রবি ফাওলার থেকে স্টিফেন কনস্টানটাইন। আইএসএলে ইস্টবেঙ্গলকে কেউই সাফল্য দিতে পারেননি। এবার সাফল্যের জন্য চ্যাম্পিয়ন কোচের উপরই ভরসা রাখছে ইস্টবেঙ্গল এবং ইমামি। মরসুম শেষের আগেই বিদায়ের বাদ্দি বেজে গিয়েছে স্টিফেনের। তবে সুপার কাপ পর্যন্ত লাল হলুদের ডাগ আউটে থাকবেন এই ব্রিটিশ কোচ। আগামী বৃহস্পতিবার সুপার কাপ খেলতে কেরল উড়ে যাবে ইস্টবেঙ্গল দল।

এদিকে আই লিগের দ্বিতীয় ডিভিশনে হার দিয়েই অভিযান শুরু করল ইস্টবেঙ্গলের রিজার্ভ দল। নৈহাটি স্টেডিয়ামে শিলং লাজংয়ের কাছে ১-০ গোলে হেরে মাঠ ছাড়ল লাল হলুদ।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+