গাড়ি অ্যাক্সিডেন্টের শিকার অ্যাগুয়েরো, ছিটকে গেলেন ম্যাচ থেকে

গাড়ি দুর্ঘটনার শিকার সার্জেই অ্যাগুয়েরো, বুকের পাঁজর ভেঙে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে। 

আমস্টারডামে গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন ম্যান সিটির স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরো। চোটের ধাক্কায় বুকের পাঁজর ভেঙেছেন আর্জেন্তাইন তারকা। এর জেরে অন্তত চার সপ্তাহ মাঠের বাইরে ছিটকে গেলেন।

গাড়ি অ্যাক্সিডেন্টের শিকার অ্যাগুয়েরো, ছিটকে গেলেন ম্যাচ থেকে

শনিবার ইপিএলে চেলসির মুখোমুখি সিটি। তার আগে অ্যাগুয়েরোকে ছাড়াই অনুশীলন করল ম্যানচেস্টার সিটি। এদিকে গুয়ারদিওলাকে অ্যাগুয়েরোর বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছেন, 'আমি পুলিশ নই।' তবে এভাবে চোট পেয়ে দলকে বিপাকে ফেলার জন্য অ্যাগুয়েরোর ক্ষমা চাওয়া উচিত কিন প্রশ্নের উত্তরে তাঁর সাফ জবাব এতে ক্ষমা চাওয়ার কিছু নেই।

এদিকে দুর্ঘটনা কাটিয়ে ফিরে এসে সোশ্যাল সাইটে নিজের সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন অ্যাগুয়েরো। নিজের সুস্থতার খবর দিয়েছেন, আর জানিয়েছেন চোট কাটিয়ে দ্রুত মাঠে ফিরবেন।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">I'm home in Manchester after an exam by club Drs. It's a broken rib. Hurts, but I'm fine, fully focused on recovery. Thank you all! <a href="https://t.co/uamK7xwo99">pic.twitter.com/uamK7xwo99</a></p>— Sergio Kun Aguero (@aguerosergiokun) <a href="https://twitter.com/aguerosergiokun/status/913823730673045505?ref_src=twsrc%5Etfw">September 29, 2017</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

এদিক আমস্টারডাম পুলিশের পক্ষ থেকে আগে জানানো হয়েছিল , রাত এগারোটা নাগাদ একটি ট্যাক্সি দুর্ঘটনায় পড়েছে খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। পুলিশের পক্ষ থেকে অবশ্য ট্যাক্সিযাত্রীদের নাম প্রকাশ করা হয়নি। শুধু বলা হয়েছিল, 'ট্যাক্সিটি ল্যাম্প পোস্টে ধাক্কা মারে। অন্য কোনও গাড়ির সঙ্গে নয়। জখম ব্যক্তিদের এর পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কারও জখমই গুরুতর নয়।'

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/35tQgRiR6GY" frameborder="0" allowfullscreen></iframe>

এই মরসুমে বেশ ভাল ফর্মে আছেন আগুয়েরো। ছ'গোল করেছেন তিনি। ব্রিটিশ প্রচারমাধ্যমের খবর অনুযায়ী, আগুয়েরোর পাঁজর ভেঙেছে। প্রায় মাস দু'য়েক মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। তবে ক্লাবের তরফে এই নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। সিটি-র এই স্ট্রাইকার এখনও পর্যন্ত ক্লাবের হয়ে১৭৬ গোল করেছেন। সিটি-র সর্বোচ্চ স্কোরার হতে আরও দু'টো গোল করতে হবে আগুয়েরোকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+