FA Cup: ইপিএলের মধ্যেই ফোকাসে এফএ কাপও, পঞ্চম রাউন্ডে লিভারপুলের প্রতিপক্ষ কারা?
এফএ কাপের পঞ্চম রাউন্ডে প্রতিপক্ষ চূড়ান্ত হয়ে গেল লিভারপুলের। ইপিএলের শীর্ষে থাকা লিভারপুলকে এফএ কাপের পঞ্চম রাউন্ডে খেলতে হবে সাউদাম্পটনের সঙ্গে। ওয়াযফোর্ডের বিরুদ্ধে চতুর্থ পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সহজ জয় পেল সাউদাম্পটন। একইসঙ্গে পরের রাউন্ডের স্থান পাকা করে নিল ইপিএলের ক্লাবটি।
চতুর্থ পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সাউদাম্পটন ওয়াটফোর্ডকে ৩-০ গোলে হারাল। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দুই দলই সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের চাপ বাড়াতে থাকে সাউদাম্পটন। ম্যাচের ৫২ মিনিটে ওয়াটফোর্ডের রক্ষণের দেওয়াল ভাঙেন সাইকো মারা। এর ছয় মিনিটের ব্যবধানে ফের গোল করলেন সেই মারাই। ২-০ ফলে লিড নিয়ে ম্যাচের উপর অনেকটাই আধিপত্য বিস্তার করে বন্দর শহরের দলটি।
৭৬ মিনিটে সাউদাম্পটনের হযে ব্যবধান বাড়ান চে অ্যাডামস। শেষ ম্যাচের প্রথম একাদশের ৭ জন ফুটবলারকে বাইরে রেখেই দল নামিয়েছিল উভয় দল। এই ম্যাচে জয় পেয়ে টানা ২৪ ম্যাচে অপরাজিত রইল সাউদাম্পটন দল। আগামী ২৯ ফেব্রুয়ারি এফএ কাপের পঞ্চম রাউন্ডের ম্যাচে লিভারপুল মুখোমুখি হবে সাউদাম্পটনের।ইতিমধ্যেই চলতি মরশুম শেষেই লিভারপুল ছাড়ার কথা ঘোষণা করেছেন যুর্গেন ক্লপ। ফলে ইপিএলের মতোই এই খেতাবও জিততে মরিয়া থাকবেন ক্লপ, তবে লিভারপুলের জন্য লড়াইটা সহজ হবে না।
ম্যান সিটির জয় দারুণভাবে জমিয়ে তুলেছে ইংলিশ প্রিমিয়ার লিগও। ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে লিভারপুল আপাতত লিগের পয়েন্ট তালিকার শীর্ষে। ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল দুই দলেরই পয়েন্ট ৪৯ করে। তবে সিটি ম্যাচ খেলেছে লিভারপুল ও আর্সেনালের চেয়ে একটা কম-২২টি। সেই হিসেবে অবশ্য পেপ গার্দিওলার দল কিছুটা সুবিধাজনক অবস্থাতেই আছে বলা যায়।













Click it and Unblock the Notifications