ক্রিশ্চিয়ানো রোনাল্ডো -র আবক্ষ মূর্তি একবার যা হয়েছিল তা নিয়ে গোট ফুটবল দুনিয়ায় হাসাহাসি কম হয়নি।
Football
oi-Debalina
By Debalina Dutta
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-র মূর্তি নিয়ে একবার কম নাটক হয়নি। রোনাল্ডোর ঘরের জায়গা মেদেইরা বিমান বন্দরে বসানো হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আবক্ষ মূর্তি।
সেই মূর্তি দেখে চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরও। আর লোক হাসাহাসি হয়েছিল প্রচুর। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এবার দারুণ এক মূর্তি তৈরি করে ফেললেন এক ভাস্কর। জোস আন্তেনিও নাভারো আর্তেগা বানিয়েছেন এই মূর্তি। এই মুর্তিটা এত ভালো হয়েছে যে তা স্থান করে নিয়েছে রিয়াল মাদ্রিদের মিউজিয়ামে।
মেদাইরার এই মূর্তিটি এখনও রোনাল্ডো ফ্যানদের মধ্যে অমলিন। ভালো ভাবে নয়, খারপ ভাবে। শিল্পী বিভিন্নভাবে দেখতেই পারেন যাঁর মূর্তি সৃষ্টি করছেন। কিন্তু তা বলে যেভাবে মেদেইরা বিমান বন্দরে শিল্পী বানিয়েছিলেন তা নিঃসন্দেহে নিদারুণ।
তবে ভুল থেকে যে শিক্ষা নিতে পারে মানুষ সেটাই প্রমাণ করল রিয়াল মাদ্রিদ। এবারের মূর্তি সোশ্যাল মিডিয়ায় বেশ হিট। রোনাল্ডো ফ্যানদের মনে এই মূর্তি ভালো জায়গা করে নিয়েছে।