ভারত-আফগানিস্তান ম্যাচের পর গণ্ডগোল যুবভারতীতে! ধাক্কাধাক্কি, হাতাহাতিতে চলল ঘুষিও, ভিডিও দেখুন
বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ দেখতে হাজির ছিলেন প্রচুর ফুটবলপ্রেমী। ছিলেন আফগানিস্তানের সমর্থকরাও। আফগানদের বিরুদ্ধে নাটকীয় জয় পায় ভারত। প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে ভারত কয়েকটি ভালো সুযোগ তৈরি করেও গোলমুখ খুলতে পারছিল না। ৮৬ মিনিটে সুনীল ছেত্রী বিশ্বমানের ফ্রি কিক থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন। ৮৮ মিনিটে জুবাইর আমিরির গোলে সমতা ফেরায় আফগানরা। ইনজুরি টাইমে সাহাল আবদুল সামাদের গোল ভারতকে জয় এনে দেয়।

ম্যাচের চূড়ান্ত বাঁশি রেফারি বাজাতেই গণ্ডগোলে জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলাররা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, দুই দলের ফুটবলাররা প্রথমে বচসায় জড়িয়ে পড়েন। এরপরই শুরু হয় ধাক্কাধাক্কি। ভারতীয় দলের গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু পরিস্থিতি সামাল দিতে ছুটে যান। কিন্তু সেই প্রয়াস সফল হননি। গণ্ডগোল যেখানে হচ্ছিল সেখানে আফগানিস্তানের ফুটবলাররাই বেশি ছিলেন। তাঁরা ধাক্কা দেন গুরপ্রীতকে। এরপরই দুই দলের ফুটবলার ও সাপোর্ট স্টাফরা মাঠে ঢুকে পড়েন। ধাক্কাধাক্কি, হাতাহাতি চলতে থাকে।
Here is the full footage 🔽
— Liven Bose (@LivenBose11) June 11, 2022
Shame on you @theaffofficial 😕 pic.twitter.com/4UZ6c2pqAd
আফগানিস্তানের এক সাপোর্ট স্টাফ গুরপ্রীত সিং সান্ধুকে ঘুষি মারেন বলেও অভিযোগ। ভারতের কোচ ইগর স্টিমাচ ও অধিনায়ক সুনীল ছেত্রী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। ভারতীয় ফুটবলারদের সরিয়ে নিয়ে যেতে থাকেন। মাঠে এএফসি কর্তারা ঢুকে গণ্ডগোল থামানোর চেষ্টা চালান। কিন্তু বেশ কিছুক্ষণ ধরে এই পরিস্থিতি চলতে থাকে। অপ্রীতিকর এই ঘটনা টিভির পর্দাতেও বেশিক্ষণ দেখানো হয়নি। ঝামেলা কিছুক্ষণ চলার পর আফগানিস্তান দলের কোচ, সাপোর্ট স্টাফরাও তাঁদের ফুটবলারদের শান্ত করেন।
.@theafcdotcom Kindly take strict action and measures against the @theaffofficial for being indisciplined and hitting the Indian players harshly! 😭😨
— Liven Bose (@LivenBose11) June 11, 2022
One of Afghanistan's support staff hit our goalkeeper Gurpreet Singh. Is it something we expect in a professional competition? pic.twitter.com/96NbAo1wmT
কী কারণে এই ঝামেলা তা জানানো হয়নি কোনও তরফেই। যদিও যুবভারতীতে গতকাল যা ঘটেছে তা এমন গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট তথা আন্তর্জাতিক ম্যাচে একেবারেই অবাঞ্ছিত। ফুটবলপ্রেমীরাও আয়োজকদের এই ব্যাপারে কড়া পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন। ভারতীয় ফুটবলারদের দিকে আফগানরা যেভাবে মারমুখী হয়ে এগিয়ে গিয়েছিলেন তা দেখে সকলেই ক্ষুব্ধ। পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ এএফসির ভূমিকাও সমালোচিত হচ্ছে। এই টুর্নামেন্টে ভারত কম্বোডিয়া ও আফগানিস্তানকে হারিয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট আদায় করে নিয়েছে। তবে হংকং সমসংখ্যক ম্যাচে ৬ পয়েন্ট নিয়েই ভারতের উপরে রয়েছে গোলপার্থক্যে এগিয়ে থাকার সুবাদে। মঙ্গলবার গ্রুপ ডি-র ম্যাচে ভারত মুখোমুখি হবে হংকংয়ের। ভারতের গোলপার্থক্য ৩, হংকংয়ের চার। এই গ্রুপে থাকা আফগানিস্তান ও কম্বোডিয়া নিজেদের দুটি ম্যাচেই হেরেছে।












Click it and Unblock the Notifications