Mohun Bagan SG: আক্রমণভাগের শক্তি বাড়িয়ে স্টুয়ার্টকে দলে নিল মোহনবাগান এসজি, বিদায় নিলেন সাদিকু

জল্পনার অবসান। অবশেষে হয়ে গেল সরকারি ঘোষণা। দলবদলের বাজারে বড় চমক দিল মোহনবাগান এসজি। আইএসএলের অন্যতম সফল বিদেশি গ্রেগ স্টুয়ার্টকে সই করলো সবুজ মেরুন শিবির। শুক্রবার সকালেই সরকারিভাবে ঘোষণা করে দিল মোহনবাগান এসজি টিম ম্যানেজমেন্ট। সেইসঙ্গে বিদায় নিলেন সাদিকু।

আর্মান্দো সাদিকুর খেলা পছন্দ না হওয়ায় গত মরসুমের পরেই তাঁকে ছেঁটে ফেলার ভাবনা শুরু হয়েছিল মোহনবাগানের শিবিরে। সেই অনুযায়ী অনেক দিন ধরেই মোহনবাগান এসজি ভাল স্ট্রাইকারের খোঁজ করছিল। সেই মতোই গ্রেগ স্টুয়ার্টকে দলে নিল সবুজ মেরুন। ১ বছরের চুক্তিতে দলে এলেন গ্রেগ স্টুয়ার্ট। স্কটিশ ফুটবলার এখন নিজের দেশেরই প্রিমিয়ারশিপে একটি ক্লাবের হয়ে খেলেন। গত তিন মরশুমে সব মিলিয়ে ২৯টি গোল এবং ২১টি অ্যাসিস্ট রয়েছে স্টুয়ার্টের নামের পাশে। এবছর মোহনবাগানের জার্সি পরে খেলবেন তিনি।

Mohun Bagan SG

নতুন কোচ জোসে মলিনা দলের আক্রমণভাগের শক্তি বাড়াতে একজন অ্যাটাকিং মিডিও কাম স্ট্রাইকার চাইছি‌লেন, তিনি দুই জায়গাতেই স্বচ্ছন্দ। সেই মতোই আইএসএলে সফল গ্রেগ স্টুয়ার্টকে সই করানোর সিদ্ধান্ত ম্যানেজমেন্ট। স্টুয়ার্ট একদিকে যেমন ভারতের বেশ কয়েক মুরশুম খেলেছেন তেমনই তার পারফরমরম্যান্সের গ্রাফও ভালো, আইএসএলে দুটি ক্লাবের হয়ে দুইবার লিগ শিল্ড জিতেছেন।

গ্রেগ স্টুয়ার্ট আইএসএলের পরিচিত মুখ। মুম্বই সিটি এফসির হয়ে দু'বছর দুরন্ত ফুটবল খেলেছেন। তার আগে ছিলেন জামশেদপুরে এফসিতেও। মোহনবাগান এসজিতে সই করে স্টুয়ার্ট বলেন, অনেকদিনের স্বপ্ন ছিল ভারতীয় ফুটবলের মক্কায় খেলার। ভারতের সব স্টেডিয়ামেই খেলেছি। সাফল্য পেয়েছি, চ্যাম্পিয়ন হয়েছি। কিন্তু মোহনবাগান এসজির মতো ঐতিহ্যশালী ক্লাবের হয়ে খেলার রোমাঞ্চই আলাদা। এখানে দেখেছি ক্লাবের প্রতি সমর্থকদেরক আবেগ।আমার লক্ষ্য মোহনবাগান এসজিকে ফের চ্যাম্পিয়ন করা।'

সবুজ মেরুনে সই করেই ডার্বিতে নজর স্কটিশ তারকার। তিনি বলেন, মোহনবাগান এসজিতে সই করার একটা বড় কারণ ডার্বিতে খেলার ইচ্ছে। কলকাতার ডার্বি এশিয়ার সেরা। সেই ম্যাচে নামব, গোল করব এটা বহু দিনের স্বপ্ন, ভারতে কখনও ডার্বি জিতিনি। সেটা মাথায় রেখেই অনুশীলন করব।

ইতিমধ্যেই অস্ট্রেলিয়ান ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা জেমি ম্যাকলারেনকে সই করার ব্যাপারটি চূড়ান্ত করেছে মোহনবাগান এসজি। শোনা যাচ্ছে, কয়েক দিন আগেই সবুজ-মেরুনের চুক্তিপত্রে সই করে দিয়েছেন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার। কর্তাদের পরিকল্পনা, ২৯ জুলাই 'মোহনবাগান দিবসে' মঞ্চ থেকে ঘোষণা হবে জেমি ম্যাকলারেনের নাম।

দিমিত্রি, কামিংস, ম্যাকলারেনের সঙ্গে স্টুয়ার্ট দেশের অন্যতম শক্তিধর আক্রমণ ভাগ বানিয়ে ফেলল মোহনবাগান এসজি।আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবসের দিন থেকেই নতুন মরশুমের জন্য অনুশীলন শুরু করবে জোসে মলিনার দল। মোহনবাগান ক্লাবের মাঠেই হবে সিনিয়র দলের অনুশীলন। আগামী ২৮ জুলাই নতুন কোচ মলিনা সহ সমস্ত বিদেশি ফুটবলাররা কলকাতায় আসবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+