সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সুপ্রিম নিয়োগ। নতুন করে গঠনতন্ত্র তৈরি করতে হবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনে। খসড়া মেনে গঠনতন্ত্র তৈরির জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি এল নাগেশ্বর রাওকে নিয়োগ করলো সুপ্রিম কোর্ট। সব রাজ্য সংস্থা এবং অন্যান্য সংস্থা গুলির সঙ্গে কথা কথা বলে নতুন গঠনতন্ত্রের খসড়া তৈরি করেছিল সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসক কমিটি।
কিন্তু শীর্ষ আদালত নিযুক্ত প্রশাসক কমিটির কিন্তু সেই খসড়া নিয়ে ব্যাপক সমস্যা তৈরি হয়। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে ভারতীয় ফুটবলকে নির্বাসিত করে ফিফা। যদিও কিছু সময়ের ব্যবধানে সেই নির্বাসন প্রত্যাহার করে নেওয়া হয়।
জাতীয় ক্রীড়া বিধি মেনে সুপ্রিম কোর্টের কাছে ফেডারেশনে নির্বাচনের আবেদন জানান ক্রীড়া আইনজীবী রাহুল মেহরা। এরপর নির্বাচনের মধ্যে দিয়ে বাইচুং ভুটিয়াকে হারিয়ে ফেডারেশনের ক্ষমতায় আসেন কল্যাণ চৌবের নেতৃত্বাধীন কমিটি। মঙ্গলবার এআইএফএফ সংক্রান্ত মামলাটি ফের সুপ্রিম কোর্টে ওঠে। প্রশাসক কমিটির প্রস্তাবিত সেই খসড়া বিচারকের সামনে পেশ করা হয়। কিন্তু প্রস্তাবিত গঠনতন্ত্রের খসড়াতে আপত্তি রয়েছে অনেকেরই।
এই পরিস্থিতিতে নতুন গঠনতন্ত্র তৈরির জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি এল নাগেশ্বর রাওকে দায়িত্ব দিল শীর্ষ আদালত। আগামী ১৫ই জুলাই এর মধ্যে এআইএফএফ- এর নতুন গঠনতন্ত্র তৈরি হবে।ফিফার আইন মেনেই গঠনতন্ত্র তৈরি করতে হবে ফেডারেশনকে। একই সঙ্গে প্রাক্তন ফুটবলারদের যথেষ্ট মর্যাদা দেওয়ার সওয়ালও করেছেন বর্ষীয়ান আইনজীবী শঙ্করনারায়ণন।
এরআগেও ক্রীড়া সংস্থাতে কাজ করেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি নাগেশ্বর রাও। ভারতীয় অলিম্পিক সংস্থার গঠনতন্ত্র সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি।এবার তাঁরই কাঁধে সর্বভারতীয় ফুটবল ফেডারেশেনর আমূল সংস্কারের দায়িত্ব।
ভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে প্রবলভাবে জড়িত এফএসডিএল। এই সংস্থাই মূলত দেশের প্রধান লিগ আইএসএসল পরিচালনা করেন। বেসরকারি সংস্থা এফএসডিএলের ভূমিকা নিয়েও একটা প্রশ্নচিহ্ন রয়েছে।