ISL 2021-2022 : এসসি ইস্টবেঙ্গলের নতুন হেড কোচ রিয়াল মাদ্রিদের জল খাওয়া মানোলো

আইএসএল ২০২১-২০২২ মরসুমের জন্য ম্যানুয়েল দিয়াজকে কোচ নির্বাচন করল এসসি ইস্টবেঙ্গল।

আইএসএলের ২০২১-২০২২ মরসুম শুরুর কিছু আগেই রবি ফাওলারকে সরকারিভাবে বিদায় জানালো এসসি ইস্টবেঙ্গল। পরিবর্তে নতুন হেড কোচ হিসেবে কথাবার্তা পাকা হল স্পেনের ম্যানুয়েল দিয়াজ বা মানোলো দিয়াজ। রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকা ৫৩ বছরের প্রাক্তন ফুটবলার ও ম্যানেজার গত মরসুমের ব্যর্থতা ভুলিয়ে এবার ভাল কিছু করে দেখাবেন বলে মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যার হস্তক্ষেপে লগ্নিকারী শ্রীসিমেন্টের সঙ্গে চুক্তি জট কাটিয়ে ওঠা লাল-হলুদ। সে আশায় বসে আছেন সমর্থকরাও।

এসসি ইস্টবেঙ্গলের নতুন কোচ দিয়াজ

আইএসএল ২০২১-২০২২ মরসুমের জন্য এসসি ইস্টবেঙ্গলের নতুন হেড কোচ হলেন ম্যানুয়েল দিয়াজ বা মানোলো দিয়াজ। বুধবার ক্লাবের তরফে এক বিবৃতি জারি করে এ খবর জানানো হয়েছে। রিয়াল মাদ্রিদের যুব, বি ও সি দলকে কোচিং করানো এই স্প্যানিশ নাগরিক ২০ বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। ফুটবলার হিসেবে মানোলো কেরিয়ার গ্রাফ খুব একটা উর্ধ্বমুখী না হলেও কোচ হিসেবে তাঁর সফলতা এবং অভিজ্ঞতা বেশ উল্লেখযোগ্য। কোচ হিসেবে ৩২৮টি ম্যাচ খেলানো মানোলোর জয়ের হার ৪১.৭৭ শতাংশ। ২০১৮-২০১৯ মরসুমে রিয়াল মাদ্রিদ কাস্তিলার কোচ হিসেবে ৫৩ বছরের স্প্যানিশ নাগরিকের ম্যাচ জয়ের হার ৪৬.৬৬ শতাংশ।

মানোলোর বিবৃতি

মানোলোর বিবৃতি

এসসি ইস্টবেঙ্গলের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর দলকে সফল করার প্রতিশ্রুতি দিয়েছেন ম্যানুয়েল দিয়াজ। তাঁর কথায়, মাদ্রিদে চালু আছে 'উইনিং ইজ ইন আওয়ার ডিএনএ' সুলভ কথা। সেই স্লোগানই তিনি লাল-হলুদের ক্ষেত্রে কার্যকর করতে চান বলে জনিয়েছেন ৫৩ বছরের ম্যানেজার। তাঁর কথায়, বড় ক্লাবে কোচিং করানোর ক্ষেত্রে চাপ ও প্রত্যাশা সামলানোর অভিজ্ঞতা তাঁর আছে। তিনি এই চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন বলেও জানিয়েছেন দিয়াজ। তাঁর বক্তব্য, কম সময়ের মধ্যে ঘর গুছিয়ে অনেকটা রাস্তা পেরোতে হবে। এসসি ইস্টবেঙ্গল ফ্যানদের স্বার্থে ফুটবলারদের থেকে সেরাটা বের করে আনা তাঁর প্রধান কাজ বলে জানিয়েছেন মানোলো।

ফাওলারের সঙ্গে বিচ্ছেদ

আইএসএলের গত মরসুমে এসসি ইস্টবেঙ্গকে কোচিং করিয়েছিলেন লিভারপুল লিজেন্ড রবি ফাওলার। ভাল ফুটবলার হলেই যে তিনি কোচিংয়েও দক্ষ হবেন, সে কথাটা প্রাক্তন ব্রিটিশ খেলোয়াড়ের ক্ষেত্রে খাটেনি। এগারো দলের টুর্নামেন্টে অষ্টম স্থান দখল করতে সক্ষম হয়েছিল লাল-হলুদ। মাত্র তিনটি ম্যাচ জিততে সক্ষম হয়েছিল কলকাতার ক্লাব। ৮টি ম্যাচ হেরেছিল লাল-হলুদ। ৯টি ম্যাচ ড্র করে মোট ১৭ পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছিল রবি ফাওলারের দল। ফলে তাঁর সঙ্গে এসসি ইস্টবেঙ্গলের বিচ্ছেদ যে ছিল কেবল সময়ের অপেক্ষা, তা ধরেই নিয়েছিলেন সমর্থকরা। বুধবার আনুষ্ঠানিকভাবে তার ঘোষণাও করে দিল লাল-হলুদ। ফাওলার বিদায়ের বিবৃতি জারি করেছে এসসি ইস্টবেঙ্গল। তাঁকে ধন্যবাদ জানিয়েছেন কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব।

লাল-হলুদে ড্যানিয়েল গোমস

প্রতিভাধর সেন্টার ব্যাক ড্যানিয়েল গোমসকে এক মরসুমের জন্য সই করালো এসসি ইস্টবেঙ্গল। মণিপুরের ২৮ বছরের ফরোয়ার্ড সেমবোই হাওকিপের সঙ্গে এক বছরের চুক্তি স্বাক্ষর হয়েছে লাল-হলুদের। যিনি ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত বেঙ্গালুরু এফসি-র হয়ে ৩৮টি ম্যাচ খেলে ১০টি গোল করেছেন। গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য, মিড ফিল্ডার সৌরভ দাস ও সংপু সিংসিটকে দলে নিয়ে লাল-হলুদ কর্তারা মাস্টার স্ট্রোক খেলেছেন বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+