ISL 2021-2022 : ভারতীয় দলের সেন্টার ব্যাককে লোনে নিল এসসি ইস্টবেঙ্গল, দলে আরও নতুন মুখ
ISL 2021-2022 : ভারতীয় ডিফেন্ডারকে লোনে নিল এসসি ইস্টবেঙ্গল, বাড়তি পাওনা অমরজিৎ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে লগ্নিকারী শ্রী সিমেন্টের সঙ্গে চুক্তি নিয়ে বিরোধ মিটতেই আইএসএলের আগামী মরসুমের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে এসসি ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই দলে বেশকিছু নতুন ও তরুণ মুখের আমদানি ঘটেছে। সেই ধারা অব্যাহত রেখে দলের শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে ভারতীয় ফুটবল দলের ডিফেন্ডার আদিল খানকে এফসি গোয়া থেকে লোনে নিল লাল-হলুদ। এই সিদ্ধান্তকে উল্লেখযোগ্য হিসেবেই দেখছেন ক্লাব সমর্থকরা।

প্রায় দেড় বছর হায়দারাবাদ এফসি-র জার্সিতে কাটানোর পর গত জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে লোনে এফসি গোয়াতে গিয়েছিলেন আদিল। গত আইএসএলের শেষ পাঁচ ম্যাচে সেন্টার ব্যাককে গোয়ার জার্সিতে মাঠে নামতে দেখা গিয়েছিল। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে এফসি গোয়ার জার্সিতে আদিলের পারফরম্যান্স ফুটবল প্রেমীদের মন জয় করেছে। ২০২২ সালের বিশ্বকাপ ও এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে ভারতীয় দলের রক্ষণভাগকে ভরসা জোগানো আদিল আগামী মরসুমে এসসি ইস্টবেঙ্গলের প্রধান শক্তি হতে চলেছেন বলে মনে করেন ফুটবল প্রেমীরা।
🤝DONE DEAL🤝
— SC East Bengal (@sc_eastbengal) August 31, 2021
We have acquired the services of seasoned defender Adil Khan on a season-long loan from @HydFCOfficial.
Join us in welcoming our latest addition to the squad! 🔴🟡📝#WelcomeAdil #JoyEastBengal #WeAreSCEB #HeroISL pic.twitter.com/UNOiP0f31G
মঙ্গলবার টুইট করে আদিলের সঙ্গে সম্পর্ক স্থাপনের বিষয়টি জানিয়েছে এসসি ইস্টবেঙ্গল। কলকাতার ক্লাবের সঙ্গে সংযুক্ত হতে পেরে উচ্ছ্বসিত হয়েছেন ফুটবলার নিজেও। জানিয়েছেন, রবি ফাওলারের কোচিংয়ে মাঠে নামার জন্য তিনি মুখিয়ে রয়েছেন। লাল-হলুদের ফ্যানরা যে কতটা আবেগপ্রবণ তা জানেন আদিল। তাই তিনি নিজের সেরাটা উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন। দিল্লি ডায়ানামোর জার্সিতে আইএসএল কেরিয়ার শুরু করা গোয়ার ফুটবলার এবার কলকাতায় কামাল দেখান সেটাই দেখার।
একই দিনে এসসি ইস্টবেঙ্গলে সই করলেন অমরজিৎ সিং কিয়াম। ভারতের অনূর্ধ্ব ১৭ ফুটবল দলের হয়ে বিশ্বকাপ খেলা এই তরুণ মিডফিল্ডার কলকাতার ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত। লাল-হলুদের জার্সিতে সেরাটা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে ইন্ডিয়ান অ্যারোজের প্রাক্তন ফুটবলার। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন যে এসসি ইস্টবেঙ্গলের জার্সি গায়ে চাপানো তাঁর স্বপ্ন ছিল। সে স্বপ্ন পূরণ করতে পেরে তিনি খুশি বলেও জানিয়েছেন অমরজিৎ।
Our new family member has a 𝓶𝓮𝓼𝓼𝓪𝓰𝓮 for you!
— SC East Bengal (@sc_eastbengal) August 31, 2021
🗣️@AmarjitKiyam8 : "It’s like a dream come true for a young player like me. I am eager to improve and want to contribute to helping this team achieve more and more success."#WelcomeAmarjit #WeAreSCEB #JoyEastBengal #HeroISL pic.twitter.com/leKqi6O6Xe
দলবদলের একদম শেষ লগ্নে এফসি গোয়া থেকে তরুণ উইং ব্যাক সারিনিও ফার্নান্ডেজকে তুলে নিয়েও চমক দিয়েছে এসসি ইস্টবেঙ্গল। এফসি গোয়ার তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এসসি ইস্টবেঙ্গলের তরফে টুইট করেও এই খবর নেওয়া হয়েছে। শ্রীসিমেন্টের সঙ্গে চুক্তি জট কাটিয়ে আইএসএলের গত মরসুমের ব্যর্থতাও ঝেড়ে উঠতে চাইছে লাল-হলুদ। এবার পরিচিত মেজাজে দলকে মাঠে দেখা যাবে বলে বিশ্বাস করেন সমর্থকরা।












Click it and Unblock the Notifications