আইএসএলের আগে চোট! কলকাতায় ফিরছেন এসসি ইস্টবেঙ্গলের উইং-ব্যাক!

আইএসএলের আগে চোট! কলকাতায় ফিরছেন এসসি ইস্টবেঙ্গলের উইং-ব্যাক!

অতি প্রতীক্ষিত ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল শুরুর ঠিক আগে বড় ধাক্কা খেল এসসি ইস্টবেঙ্গল। অনুশীলন ম্যাচে চোট পেয়ে গোয়া থেকে কলকাতা ফিরছেন দলের অন্যতম ভরসা তথা উইং-ব্যাক লালরাম চুলোভা। তাঁর আইএসএল খেলার সম্ভাবনা ক্ষীণ বলেই জানানো হচ্ছে। চুলোভার পরিবর্তের কথাও ভেবে রেখেছে লাল-হলুদ ম্যানেজমেন্ট।

আইএসএলের আগে চোট! কলকাতায় ফিরছেন এসসি ইস্টবেঙ্গলের উইং-ব্যাক!

গোয়ায় কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ইন্ডিয়ান সুপার লিগের প্রস্তুতি ম্যাচ ৩-১ গোলে জিতেছিল এসসি ইস্টবেঙ্গল। ওই ম্যাচেই হাঁটুতে গুরুতর চোট পেয়েছিলেন দলের উইং-ব্যাক লালরামচুলোভা। চোট এতটাই গুরুতর যে তিনি অনুশীলনে নামতে পারছেন না বলে লাল-হলুদের তরফে জানানো হয়েছে। যা পরিস্থিতি তাতে আগামী আইএসএলে চুলোভার অংশ নেওয়া কার্যত অনিশ্চিত বলে জানানো হয়েছে। শুক্রবার সকালে লাল-হলুদ ফুটবলারের হাঁটুতে এমআরআই করা হয়েছে। সুশ্রুষার জন্য চুলোভাকে আপাতত কলকাতায় পাঠানো হবে বলে দলীয় সূত্রে খবর।

ডান ও বাম দিকের উইংয়ে সমানভাবে সক্রিয় লালরামচুলোভা-কে আইএসএলের জন্য বাজি ধরেছিল এসসি ইস্টবেঙ্গল। তাই টুর্নামেন্ট শুরুর ঠিক আগে এই পাহাড়ি ফুটবলার ছিটকে গেলে রবি ফাউলারের দল যে কিছুটা হলেও সমস্যায় পড়বে, তা স্পষ্ট। দলের ফুটবলার এবং কোচের শরীরি ভাষাতে অবশ্য কুছ পরোয়া নেহি গোছের হাবভাব।

চোটে কাতর লালরামচুলোভা-কে কলকাতায় পাঠানো হলে, তাঁর পরিবর্তে এসসি ইস্টবেঙ্গলের প্রথম একাদশে বাংলার সামাদ আলি মল্লিকের খেলার সম্ভাবনা বাড়ল বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। তাঁর সঙ্গী হিসেবে অন্য উইংয়ের দায়িত্ব ছেড়ে দেওয়া হতে পারে এটিকে-র প্রাক্তন ফুটবলার রিনো অ্যান্টোকে। চুলোভা কলকাতায় ফিরলে অ্যান্টোকে গোয়ায় পাঠানো হতে পারে বলে এসসি ইস্টবেঙ্গলের তরফে আভাস দেওয়া হয়েছে।

{quiz_424}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+