গোলহীন এসসি ইস্টবেঙ্গলের সামনে উদ্বেগজনক অধ্যায়ে নাম না লেখানোর চ্যালেঞ্জ!

গোলহীন এসসি ইস্টবেঙ্গলের সামনে উদ্বেগজনক অধ্যায়ে নাম না লেখানোর চ্যালেঞ্জ!

আজ সন্ধ্যায় গোয়ার তিলক ময়দানে আইএসএলের কার্যত মরণ-বাঁচন ম্যাচে হায়দরাবাদ এফসি-র মুখোমুখি হতে চলেছে এসসি ইস্টবেঙ্গল। একই সঙ্গে ম্যাচে গোল করে টুর্নামেন্টের ইতিহাসে এর আগে তৈরি হয়ে থাকা লজ্জাজনক অধ্যায় রচনা করা থেকে দূরে থাকতে চাইবে রবি ফাওলারের দল। কাজ কঠিন হলেও তা সম্ভব বলেই মনে করেন লাল-হলুদ সমর্থকরা। এক নজরে দেখে নেওয়া যাক পরিসংখ্যান।

গোলহীন এসসি ইস্টবেঙ্গল

গোলহীন এসসি ইস্টবেঙ্গল

প্রথমবার আইএসএল খেলতে নামা এসসি ইস্টবেঙ্গল টুর্নামেন্টে এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলে ফেলেছে। জয় তো দূর, চলতি আইএসএলে এখনও গোলের দরজা খুলতে পারেননি জ্যাকুয়াস মঘোমা ও আন্টোনি পিলকিংটনরা। উল্টে হারের হ্যাটট্রিক করা কলকাতার এই বড় ক্লাব জামশেদপুর এফসি-র বিরুদ্ধে গত ম্যাচ গোলশূন্য ড্র করে।

মুম্বই সিটি এফসি-র পাশে এসসি ইস্টবেঙ্গল

মুম্বই সিটি এফসি-র পাশে এসসি ইস্টবেঙ্গল

প্রথম আইএসএলের শুরুর দিকে গোলহীনতায় ভুগতে হয়েছিল মুম্বই সিটি এফসি-কে। ২০১৪ সালের ৯ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত পরপর চার ম্যাচে গোল করতে ব্যর্থ হয়েছিল অভিনেতা রনবীর কাপুরের দল। আইএসএলের চলতি মরসুমে মুম্বই সিটি এফসি-র সেই রেকর্ড স্পর্শ করে ফেলেছে এসসি ইস্টবেঙ্গল।

সামনে কারা

সামনে কারা

উদ্বেগজনক এই তালিকার শীর্ষ স্থানে যুগ্মভাবে অবস্থান করছে নর্থইস্ট ইউনাইটেড ও চেন্নাইইন এফসি। আইএসএলের গত সংস্করণ চলাকালীন চলতি বছরের ৮ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত পরপর পাঁচ ম্যাচে গোল পায়নি অভিনেতা জন আব্রাহামের দল। ২০১৮-২০১৯ মরসুমের আইএসএলে নিজেদের শেষ তিনটি ম্যাচ গোলহীন ভাবেই কেটেছিল চেন্নাইইন এফসি-র। ২০১৯-২০২০ মরসুমে নিজেদের প্রথম দুটি ম্যাচেও গোল পায়নি অভিনেতা অভিষেক বচ্চনের দল।

কোথায় দাঁড়িয়ে লাল-হলুদ

কোথায় দাঁড়িয়ে লাল-হলুদ

আইএসএলে এখনও পর্যন্ত চার ম্যাচ খেলে মাত্র একটিতে ড্র করতে সক্ষম হয়েছে এসসি ইস্টবেঙ্গল। ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সর্বশেষ বা ১১তম স্থানে রয়েছে লাল-হলুদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+