ISL 2021-22: ধারাবাহিকতার অপর নাম এসসি ইস্টবেঙ্গল, হারের ছন্দ বজায় রাখল শতাব্দীপ্রাচীন ক্লাব

ধারাবাহিকতার অপর নাম এসসি ইস্টবেঙ্গল, হারের ছন্দ বজায় রাখল শতাব্দীপ্রাচীন ক্লাব

নিজের ছন্দ বজায় রাখল এসসি ইস্টবেঙ্গল। হারের ধারা বজায় প্লে-অফের লড়াইয়ে ধুকতে থাকা ওড়িশা এফসি'কে নতুন করে অক্সিজেনের জোগান দিল লাল-হলুদ। এই নিয়ে ১৬ ম্যাচের মধ্যে আটটি ম্যাচে হারল ইস্টবেঙ্গল ক্লাব। লাল-হলুদের বিপক্ষে খেলার ফল ১-২।

ISL 2021-22: ধারাবাহিকতার অপর নাম এসসি ইস্টবেঙ্গল, হারের ছন্দ বজায় রাখল শতাব্দীপ্রাচীন ক্লাব

সোমবার তিলক ময়দানে ইস্টবেঙ্গলের বিপক্ষে গোল দু'টি করেন জোনাথাস এবং জাভি হার্নান্ডেজ। এই দু'টি গোল এসেছে দুই অর্ধে এবং গোলগুলি হজম করার জন্য কোনও ভাবেই দায়ী করা যায় না অরিন্দম ভট্টাচার্যের পরিবর্তে প্রথম একাদশে জায়গা পাওয়া শঙ্কর রায়কে। এই দুই গোলের জন্য দায়ী ইস্টবেঙ্গলের ভঙ্গুর ডিফেন্স।

প্রথম গোলের ক্ষেত্রে সম্পূর্ণ দায় ডিফেন্সের। কোনও ডিফেন্ডারই নিজেদের পজিশনে ছিলেন না। জাভি হার্নান্দেজ একের পর এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের ধার থেকে ফার পোস্টে পাস বাড়ান অরক্ষিত জোনাথাস ক্রিস্টিয়ানের লক্ষ্য করে। ছোট্ট টোকায় গোলের মুখ খুলে ফেলেন জোনাথাস। তাঁকে কোনও পরিশ্রমই করতে হয়নি। এই গোলের মধ্যে দিয়ে আদর্শ কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবলের নমুনা রেখে গেল ওড়িশা।

প্রথমার্ধে একাধিক ক্ষেত্রে গোলের কাছাকাছি পৌঁছলেও গোল আর করা হয়নি এসসি ইস্টবেঙ্গলের। দ্বিতীয়ার্ধেও একই ছবি বজায় ছিল। প্রথমার্ধের প্রথম দশ মিনিট ছাড়া পুরোটাই খেলল ওড়িশা এফসি। একের পর এক আক্রমণ তুলে আনছিলেন জাভি-আইজ্যাকরা। ওড়িশার অল আউট অ্যাটাকের সুবাদে প্রতি আক্রমণে এসে বিশ্বমানের গোল করে এসসি ইস্টবেঙ্গলকে সমতায় ফেরায় অ্যান্তোনিও পেরোসেভিচ। ফ্রাঞ্জো পর্চের লব করে দেওয়া বল ধরে বাম পায়ের দুরন্ত প্লেসিং-এ মারিও রিভেরার দলকে সমতায় ফেরান পেরোসেভিচ। তাঁর এই গোলই জানান দেয় কত বড় মাপের ফুটবলার তিনি। দলের প্রায় প্রত্যেক ফুটবলার ভুল করলেও একার পক্ষে যতটা সম্ভব প্রতি ম্যাচে সেটা করে যাচ্ছেন ক্রোয়েশিয়ার এই ফুটবলার। যদিও রেফারিকে ধাক্কা দেওয়ায় হলুদ কার্ড দেখেন গোলের পরেই। পেরোসেভিচের গোলের কিছু আগে ড্যারেন সিডোলের প্রায় ৪০ গজ দূর থেকে নেওয়া দুরন্ত ফ্রি-কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ঠ হয়।

ক্রোট নক্ষত্রের গোলের মর্যাদা দিতে পারেনি ইস্টবেঙ্গলের রক্ষণ ভাগ। ৭৫ মিনিটে পাঁচ ডিফেন্ডারকে পায়ের ভেল্কিতে নাচিয়ে জাভি হার্নান্ডেজের উদ্দেশ্যে বল বাড়ান জোনাথাস। সতীর্থের দেওয়া শট থেকে গোল করতে ভুল করেননি স্প্যানিশ মিডফিল্ডার। যদিও বলটি জালে জড়ানোর আগে লাল-হলুদের এক ফুটবলারের পায়ের চেটোয় লেগে দিক পরিবর্তন করে। এই টাচটি না হলে হয়তো দ্বিতীয় গোল হজম করতে হত না লাল-হলুদকে। কারণ জাভির শটের লাইনেই ছিলেন শঙ্কর রায়। এই ম্যাচে হেরে ১৬ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবলের দশ নম্বরে থাকল এসসি ইস্টবেঙ্গল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+