ISL 2021-22: এসসি ইস্টবেঙ্গলে সই করলেন প্রথম বিদেশি, আইএসএলে লাল হলুদে স্লোভেনিয়ার আমির
শেষ লগ্নে দল গঠনে নেমে ভালো মানের দেশীয় ফুটবলারদেরই পেয়েছে এসসি ইস্টবেঙ্গল। আজ চূড়ান্ত করা হল প্রথম বিদেশির নাম। স্লোভেনিয়ার প্লেমেকার আমির দারভিসেভিচ এবার আইএসএলে খেলবেন লাল হলুদ জার্সিতে। ৬ ফুট ৫ ইঞ্চির এই মিডফিল্ডার স্লোভেনিয়ার অনূর্ধ্ব ১৯, অনূর্ধ্ব ২১ এবং স্লোভেনিয়ার জাতীয় সিনিয়র দলেও খেলেছেন।

(ছবি- আমির দারভিসেভিচ ইনস্টাগ্রাম)
২৯ বছরের দারভিসেভিচ এসসি ইস্টবেঙ্গলে আসছেন এনকে মারিবর ক্লাব থেকে। ইন্টারব্লকে ইউথ কেরিয়ার শুরুর পর এই ক্লাবেই ২০১১ সালে সিনিয়র পর্যায়ে সুযোগ পান আমির। পরের মরশুমে খেলেন ক্রকায়। ২০১৩ সাল থেকে চলতি বছর অবধি তিনি ছিলেন মারিবরে। সেন্ট্রাল মিডফিল্ডার আমির বেশিরভাগ ম্যাচ খেলেছেন মারিবরের হয়েই। এখনও অবধি পাওয়া তথ্য অনুযায়ী তিনি স্লোভেনিয়ার প্রথম সারির লিগ, পিআরভিএ লিগায় ১২৩টি ম্যাচ খেলেছেন, ১৬টি গোল করেছেন, অ্য়াসিস্টের সংখ্যা ২৬। ড্রুগা লিগায় ৪০টি ম্যাচে ১৩টি গোল রয়েছে। ইউরোপা লিগ কোয়ালিফাইংয়ে সাতটি ম্যাচে একটি এবং পোকল স্লোভেনিজে ১৬ ম্যাচে ১টি গোল করেছেন।
🤝DONE DEAL🤝
— SC East Bengal (@sc_eastbengal) September 11, 2021
🇸🇮 Slovenian playmaker 𝐀𝐦𝐢𝐫 𝐃𝐞𝐫𝐯𝐢š𝐞𝐯𝐢ć has decided to pull the strings in the middle of the park for 🆄🆂 this season.#Torchbearers, our FIRST foreign signing is in the house 😍 🔴🟡#AmirIsOurs #JoyEastBengal #WeAreSCEB #HerolSL pic.twitter.com/gLMFb6XF1S
এসসি ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়ায় দারভিসেভিচের যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে উঠে এসেছে ডার্বির প্রসঙ্গ। ক্লাব ফুটবলে প্রথম সারির লিগে খেলার অভিজ্ঞতা থাকা আমিরের ডার্বি খেলার অভিজ্ঞতাও রয়েছে। ইস্টবেঙ্গল-মোহনবাগানের চিরাচরিত ডার্বি প্রসঙ্গে তিনি যে খোঁজখবর নেওয়া শুরু করেছেন সেটাও স্পষ্ট। তিনি বলেন, আমি নিজেও ডার্বি খেলার জন্য মুখিয়ে রয়েছি। আমি স্লোভেনিয়াতেও অনেক ডার্বি খেলেছি। এই ম্যাচ সমর্থকদের কাছে কত বড় ব্যাপার, কতটা আবেগের সে সম্পর্কে আমি ওয়াকিবহাল।
Amir Dervišević knows a thing or two about derbies.
— SC East Bengal (@sc_eastbengal) September 11, 2021
🗣️I have heard about the derby in this part of the world. It is one that I am looking forward to. I have been part of the biggest derby in Slovenia. I know the sentiment and what it means to the fans.#AmirIsOurs #WeAreSCEB pic.twitter.com/zD9MKUgwf8
সূত্রের খবর, এসসি ইস্টবেঙ্গল ইতিমধ্যে আরও দুই বিদেশির সঙ্গেও কথাবার্তা চূড়ান্ত করে ফেলেছে। আনুষ্ঠানিক ঘোষণা বাকি। তাঁদের একজন অস্ট্রেলিয়া ও একজন ক্রোয়েশিয়ার বলে জানা যাচ্ছে। একজন ডিফেন্ডার এবং এক বিদেশির ইতালিয়ান সেরি আ-তে খেলার অভিজ্ঞতাও রয়েছে।
𝙇𝙖𝙡𝙧𝙞𝙣𝙡𝙞𝙖𝙣𝙖 𝙃𝙣𝙖𝙢𝙩𝙚 is hungrier than ever.
— SC East Bengal (@sc_eastbengal) September 9, 2021
🗣️It is a dream come true for a youngster like me. Everyday is learning at such a big club like SC East Bengal and I know I have a great opportunity to showcase my talent.#WelcomeHnamte #WeAreSCEB pic.twitter.com/bmCdlVzhiw
দেশীয় ফুটবলারদের মধ্যে ইতিমধ্যেই এসসি ইস্টবেঙ্গলে এটিকে মোহনবাগান থেকে এসেছেন গোলকিপার অরিন্দম ভট্টাচার্য। এ ছাড়াও যাঁরা এসসি ইস্টবেঙ্গলের হয়ে আসন্ন আইএসএলে খেলার লক্ষ্যে এক বছরের জন্য চুক্তি করেছেন তাঁরা হলেন লালরিনলিয়ানা, ড্যানিয়েল গোমস, সেমবোই হাওকিপ, সংপু সিংসিট, সৌরভ দাস, অঙ্কিত মুখোপাধ্যায়, নাওরেম মহেশ সিং, জয়নার লরেন্সো, রাজু গায়কোয়াড়, হীরা মণ্ডল, রোমিও ফার্নান্ডেজ, সারিনিও ফার্নান্ডেজ, শুভ ঘোষ, জ্যাকিচাঁদ সিং, আদিল খান ও অমরজিৎ সিং কিয়াম। আগের মরশুমের হেড কোচ রবি ফাওলার ও সহকারী কোচ টনি গ্র্যান্টকে সরিয়ে এবার স্প্যানিশ কোচের হাতে দলের ভার তুলে দেওয়া হয়েছে। লাল হলুদকে কোচিং করাবেন রিয়াল মাদ্রিদের যুব দল এবং বি ও সি দলের প্রাক্তন কোচ হোসে ম্যানুয়েল মানোলো দিয়াজ। তিনি নিজেও গেটাফে-সহ স্পেনের বিভিন্ন দলে আক্রমণভাগে খেলতেন। ৫৩ বছরের এই কোচের হাত ধরে লাল হলুদ কতটা সাফল্যের দিকে এগোতে পারে সেটা বলবে সময়। তবে শ্রী সিমেন্ট কর্তারা যে পেশাদারিত্বের পরিচয় দিয়ে ভালো মানের দল গড়ছেন তা আশ্বস্ত করছে সমর্থকদের।












Click it and Unblock the Notifications