ডার্বি হারের পর সমর্থকদের কোন বার্তা এসসি ইস্টবেঙ্গলের কোচ ফাওলারের?

ডার্বি হারের পর সমর্থকদের কোন বার্তা এসসি ইস্টবেঙ্গলের কোচ ফাওলারের?

ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলের প্রথম ডার্বিতে দুর্দান্ত জয় পেয়েছে এটিকে মোহনবাগান। টুর্নামেন্টের ইতিহাসে নিজেদের প্রথম ম্যাচেই ডার্বি খেলতে নেমে শোচনীয় হারের মুখ দেখতে হয়েছে এসসি ইস্টবেঙ্গলকে। পোড় খাওয়া কোচ আন্টোনিও লোপজ হাবাসের মগজাস্ত্রে যে এসসি ইস্টবেঙ্গলের নতুন দল এবং কোচ বিদ্ধ হয়েছেন, তা অনায়াসে বলা যায়। তা বলে হতাশ হতে রাজি নন লাল-হলুদের সুপ্রিমো রবি ফাওলার। ডার্বিতে হার স্বীকার করেও তিনি সমর্থকদের ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিলেন।

ডার্বি হারের পর সমর্থকদের কোন বার্তা এসসি ইস্টবেঙ্গলের কোচ ফাওলারের?

শুক্রবার গোয়ার তিলক স্টেডিয়ামে বল নিয়ন্ত্রণ এবং পাসিংয়ে এটিকে মোহনবাগানকে টেক্কা দিলেও ম্যাচ জিততে পারেনি এসসি ইস্টবেঙ্গল। তাতে আপসোস যাচ্ছে না কোচ রবি ফাওলারের। তাঁর কথায়, ভাল খেলেও ডার্বি হারতে হয়েছে দলকে। ফুটবলাররা মাঠে যে পারফরম্যান্স দিয়েছেন, সে অনুযায়ী ফলাফল না আসায় হতাশ হয়েছেন ফাওলার। মাত্র দুই সপ্তাহের প্রশিক্ষণে যে দল এত ভাল খেলতে পারে, সে দলের ভবিষ্যত উজ্জ্বল বলেই দাাবি করেছেন এসসি ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ। দলের ফুটবলারদের ওপর আস্থা রাখছেন ফাওলার।

এসসি ইস্টবেঙ্গল কোচের কথায়, টুর্নামেন্টে মাত্র প্রথম ম্যাচ খেলেছে দল। সে তুলনায় দল বেশ ভাল খেলেছে বলে মনে করেন ফাওলার। তবে দলের ফুটবলারদের মধ্যে যে বোঝাপড়ার অভাব রয়েছে, তাও মেনে নিয়েছেন এসসি ইস্টবেঙ্গলের কোচ। স্বীকার করে নিয়েছেন ফুটবলারদের ফিটনেসের সমস্যাও। তারই প্রেক্ষিত ভুলগুলো শুধরে নিয়ে পরের ম্যাচগুলিতে ভাল খেলার প্রতিশ্রুতি দিয়েছেন রবি ফাওলার। জানিয়েছেন, সময় দিলে ফুটবলারদের থেকে সেরাটা বেরিয়ে আসবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+