রিভেরার দাবি আইএসএল ডার্বি ৫০-৫০! এসসি ইস্টবেঙ্গলের ফুটবলাররা দেখলেন যুবভারতীর ফুটেজ

চলতি আইএসএলের প্রথম ডার্বিতে এসসি ইস্টবেঙ্গল এটিকে মোহনবাগানের বিরুদ্ধে চার গোল হজম করেছিল। সেটি ছিল এবারের আইএসএলে দুই দলের কাছেই দ্বিতীয় ম্যাচ। এখনও অবধি লাল হলুদ একটি মাত্র ম্যাচেই জয় পেয়েছে। খেতাবের আশা নেই। ফিরতি ডার্বিতে জয় পেলে কিছুটা মানরক্ষা হবে এটাই যা! যদিও ধারেভারে অনেক এগিয়ে গতবারের রানার-আপ এটিকে মোহনবাগান। তবে এই পরিস্থিতিতেও তিন পয়েন্ট পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না হেড কোচ মারিও রিভেরা।

ডার্বি অধরা লাল হলুদের!

বিগত তিন বছর লাল হলুদ সবুজ মেরুনের বিরুদ্ধে ডার্বি জেতেনি। তারপরও রিভেরা বলেন, এই ম্যাচটি আমরা জিততে পারি। লিগ টেবলে কোথায় আছি, সেটা মাথায় রাখার দরকারই নেই। ডার্বি মানে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়া এবং জেতার জন্য তৈরি থাকা। অবস্থান বা পরিস্থিতি কোনও কিছুই বড় কথা নয়। খেলোয়াড়রা সকলেই পেশাদার। খেলায় হার-জিত-ড্র আছেই। হারের পরে আর একটা ম্যাচ খেলতে নামাটা তো স্বাভাবিক ব্যাপার। বিশ্বের অন্যতম সেরা এক কোচ বলেছিলেন, ফুটবলার ও কোচেদের সব সময়ই তৈরি থাকতে হয়। জয়ের থেকে হারই বেশি আসে। পেশাদারদের যে কোনও ফলের জন্য তৈরি থাকতে হয়। জেতার পরের ম্যাচও যে ভাবে শুরু করতে হয়, হারের পরেও সেভাবেই আর একটা ম্যাচ শুরু করতে হবে।

পুরানো ডার্বির ঝলক

পুরানো ডার্বির ঝলক

রিভেরা জানিয়েছেন, বিদেশি খেলোয়াড়দের তিনি বোঝানোর চেষ্টা করছেন কলকাতা ডার্বির গুরুত্ব। ফাঁকা গ্যালারির সামনে খেলতে হচ্ছে। তাই ফুটবলারদের ভরা সল্টলেক স্টেডিয়ামে হাজারো সমর্থকদের সামনে হওয়া কয়েকটা ডার্বি ম্যাচের ভিডিও দেখিয়েছেন। সমর্থকরা কেমন, ডার্বির মেজাজ কেমন থাকে তা বোঝানোর চেষ্টা করছেন। সেই আবহ মিস করলেও ডার্বি জয়ের গুরুত্ব ফুটবলারদের উদ্বুদ্ধ করবে বলেই দাবি রিভেরার। এটিকে মোহনবাগানকে জায়গা যেমন না ছাড়ার প্রত্যয় শোনা গিয়েছে কোচের গলায়, তেমনই দল কীভাবে দ্রুত আক্রমণে উঠে আসতে পারে সেই রণকৌশল প্রস্তুত হচ্ছে।

হারেও ইতিবাচক দিক

হারেও ইতিবাচক দিক

হায়দরাবাদ এফসির কাছে চার গোল হজম করে ফিরতি ডার্বিতে নামছে এসসি ইস্টবেঙ্গল। এর মধ্যে ইতিবাচক দিক খুঁজে পেয়ে রিভেরা বলেন, বড় হারের পর ডার্বি খেললে ভালোই, কারণ আর মোটিভেশনের দরকার হয় না। ফুটবলাররা সেরা খেলাটা খেলতে না পারলে, মোটিভেশন এমনিতেই চলে আসবে। নতুন করে উজ্জীবিত করতে হয় না।

বাড়তি সমীহ নয়

সোতার পক্ষে ডার্বিতে খেলা সম্ভব হবে না বলে জানিয়ে দিয়েছেন রিভেরা। এটিকে মোহনবাগানের পক্ষে ম্যাচ ড্র করলে চারে যাওয়া সম্ভব হবে না। তাই সবুজ মেরুনের উপর বেশি চাপ থাকবে বলে দাবি লাল হলুদের হেড কোচের। তাঁর মতে, ডার্বি সব সময়ই ফিফটি-ফিফটি। বল নিয়ে দ্রুত ওঠা-নামাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন রিভেরা। এফসি গোয়ার আক্রমণকে যেভাবে প্রতিহত করেছিল লাল হলুদ, সেই নিরিখে এটিকে মোহনবাগানকে নিয়ে বিশেষ চিন্তিত নন রিভেরা। নতুন ফুটবলাররা আসায় দলে ভারসাম্য আরও বাড়িয়ে আইএসএলের বাকি ম্যাচগুলিতে উন্নত ফুটবল খেলাই তাঁর দলের লক্ষ্য। তার সূচনা যদি ডার্বি দিয়ে হয় তাহলে তো সোনায় সোহাগা!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+