আইএসএলে প্রথম জয়ের মুখ দেখল এসসি ইস্টবেঙ্গল, ফের বদল এটিকে মোহনবাগানের সূচিতে

আইএসএলে নিজেদের দ্বাদশ ম্যাচে অবশেষে জয়ের মুখ দেখল এসসি ইস্টবেঙ্গল। হেড কোচ হিসেবে মারিও রিভেরা দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যাচে লাল হলুদ পেল কাঙ্ক্ষিত জয়টি। এসসি ইস্টবেঙ্গল আজ ব্যাম্বোলিমে নিজেদের অ্যাওয়ে ম্যাচে এফসি গোয়াকে হারাল ২-১ গোলে। এসসি ইস্টবেঙ্গলের দুটি গোলই করেন নওরেম সিং। এসসি ইস্টবেঙ্গল ১২ ম্য়াচে ৯ পয়েন্ট নিয়ে দশম স্থানে উঠে এল। এফসি গোয়া রইল নয়ে। একেবারে তলানিতে নর্থইস্ট ইউনাইটেড।

আইএসএলে প্রথম জয়ের মুখ দেখল এসসি ইস্টবেঙ্গল, ফের বদল এটিকে মোহনবাগানের সূচিতে

৯ মিনিটের মাথায় নওরেমের গোলে এগিয়ে যায় লাল হলুদ। ৩৭ মিনিটে সমতা ফেরান আলবার্তো নগুয়েরা। ৪২ মিনিটে ফের এসসি ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন নওরেম। বল দখলের লড়াইয়ে এসসি ইস্টবেঙ্গলের চেয়ে অনেক এগিয়ে থেকেও তিন পয়েন্ট হাতছাড়া হলো ডেরেক পেরেরার দলের। এডু বেদিয়ার মনঃসংযোগের অভাবের সুযোগ নিয়ে তাঁর পা থেকে বল কেড়ে নিয়ে ম্যাচের প্রথম গোলটি করেন নওরেম। এরপর একের পর আক্রমণ শানালেও এসসি ইস্টবেঙ্গলের গোলকিপার অরিন্দম ভট্টাচার্যকে পরাস্ত করতে পারেনি এফসি গোয়া। অরিন্দম নেতৃত্ব ছাড়ায় লাল হলুদের অধিনায়কত্ব করেন মহম্মদ রফিক।

৩৭ মিনিটের মাথায় জর্জ অর্টিজের থেকে বল পেয়ে তা অনবদ্য দক্ষতায় জালে জড়ান অ্যালবার্তো নগুয়েরা। কিন্তু সমতা ফেরানোর রেশ কাটতে না কাটতেই ৫ মিনিট পর ফের এগিয়ে যায় এসসি ইস্টবেঙ্গল। এফসি গোয়ার আনোয়ার আলির ভুল প্রয়াসের পূর্ণ ফায়দা নিয়ে তিনি এগিয়ে দেন লাল হলুদকে। বিরতিতে খেলার ফল ছিল ২-১।

দ্বিতীয়ার্ধে কোনও দলই গোল করতে পারেনি। লাল হলুদ এফসি গোয়ার রক্ষণকে সেভাবে পরীক্ষার মুখে ফেলতে না পারলেও ডেরেকের ছেলেরা গোল শোধের মরিয়া প্রয়াস চালাতে থাকেন। কিন্তু ফাইনাল থার্ডে আসল কাজটিই করতে পারেননি। ম্যাচে সিংহভাগ বল নিজেদের দখলে রেখেও গোল করতে না পারাটা নিশ্চিতভাবেই চিন্তা বাড়াবে গোয়ার। জর্জ অর্টিজ যেমন আজ ছিলেন ছন্দহীন, তেমনই অধিনায়ক এডু বেদিয়াও আজকের ম্যাচটি ভুলে যেতে পাবেন। প্রথম গোলটিও হয় তাঁরই ভুলে। নওরেম সিং হয়েছেন ম্যাচের সেরা।

এদিকে, কালকের এটিকে মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচটি স্থগিত করে দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতিতে কেরালা ব্লাস্টার্স দল নামানোর পরিস্থিতিতে নেই। ওডিশা এফসির বিরুদ্ধে এটিকে মোহনবাগানের স্থগিত থাকা ম্যাচটি হবে রবিবার রাত সাড়ে ৯টা থেকে। শুক্রবার জামশেদপুর এফসি খেলবে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+