আইএসএলে পেনাল্টি থেকে পেরোসেভিচের গোলে নর্থইস্টের বিরুদ্ধে হার বাঁচাল এসসি ইস্টবেঙ্গল

আইএসএলে পরাজয় এড়ালেও পয়েন্ট তালিকায় সবার নীচে থাকা দশা থেকে মুক্তি পেল না এসসি ইস্টবেঙ্গল। আজ তিলক ময়দানে লাল হলুদের প্রতিপক্ষ ছিল নর্থইস্ট ইউনাইটেড এফসি। বিরতিতে নর্থইস্ট ১-০ এগিয়েও ছিল। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ১০ মিনিট পরে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান আন্তোনিও পেরোসেভিচ। শেষে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়ে গিয়েছে।

পেরোসেভিচের গোলে নর্থইস্টের বিরুদ্ধে হার বাঁচাল লাল হলুদ

ম্যাচের ৮ মিনিটের মাথায় লালরিনলিয়ানা নামতের শট রুখে দেন নর্থইস্ট ইউনাইটেডের গোলরক্ষক মিরশাদ মিচু। কয়েক মিনিট পরেই নাওরেম সিংয়ের শট মিচুকে পরাস্ত করলেও ক্রসবারে লেগে ফিরে আসে। দুই দলই একাধিক সুযোগ তৈরি করেও গোলমুখ খুলতে পারছিল না। ৩৬ মিনিটে লাল হলুদের আন্তোনিও পেরোসেভিচ বিপক্ষের বক্সের বাইরে বল পেয়েও তিনকাঠিতে রাখতে ব্যর্থ হন। বিরতির ঠিক আগে ইনজুরি টাইমে গোল করেন মার্কো সাহানেক। ভিপি সুহেরের ক্রস পোস্টে লেগে ফিরে আসার পর তা পেয়ে গিয়েছিলেন তিনি, গোল করতে কোনও ভুল করেননি।

পেরোসেভিচের গোলে নর্থইস্টের বিরুদ্ধে হার বাঁচাল লাল হলুদ

দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে ওঠে লাল হলুদ। ফ্রান সোটা পেনাল্টি আদায় করে নেন। ৫৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান পেরোসেভিচ। ৭৩ মিনিটে সুহেরের শট অনবদ্য দক্ষতায় বাঁচিয়ে দেন এসসি ইস্টবেঙ্গলের গোলরক্ষক শঙ্কর রায়। ম্যাচের শেষ লগ্নে সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি সোটা, ফলে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় মারিও রিভেইরার দলকে।

পেরোসেভিচের গোলে নর্থইস্টের বিরুদ্ধে হার বাঁচাল লাল হলুদ

শনিবার এসসি ইস্টবেঙ্গলের শেষ ম্যাচ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ১১। সব কটি ম্যাচ খেলে এবারের আইএসএল অভিযান শেষ করল খালিদ জামিলের প্রশিক্ষণাধীন নর্থইস্ট। শেষ ম্যাচে এসসি ইস্টবেঙ্গল জিতলে উঠে আসতে পারবে দশম স্থানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+