Emami East Bengal: ক্রেসপো থাকছেন ইমামি ইস্টবেঙ্গলেই, কত বছরের চুক্তি?

Emami East Bengal: ইমামি ইস্টবেঙ্গলেই থাকছেন স্প্যানিশ মিডফিল্ডার সাউল ক্রেসপোর। তাঁর সঙ্গে চুক্তি নবীকরণের কথা আজই ক্লাবের তরফে জানানো হয়েছে।

ইতিমধ্যেই মন্দার রাও দেশাই, ফেলিসিও ব্রাউন ফোর্বস, ভিক্টর ভাসকুয়েজ, আলেকজান্ডার প্যান্টিচ ও অজয় ছেত্রীকে ছেড়ে দিয়েছে লাল হলুদ। নতুন কারা আসছেন তা নিয়ে জল্পনার মধ্যেই সাউলকে নিয়ে স্বস্তির খবর।

Emami East Bengal

গত বছরের জুন মাসে ইমামি ইস্টবেঙ্গল এফসিতে সই করেন সাউল ক্রেসপো। লাল হলুদ জার্সিতে প্রথম মরশুমে তিনি সাতটি গোল করেছেন। একটি গোলের ক্ষেত্রে তাঁর অবদান রয়েছে। ক্লাবকে কলিঙ্গ কাপ চ্যাম্পিয়ন করাতে এবং ডুরান্ড কাপে রানার-আপ হতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন সাউল।

কলিঙ্গ সুপার কাপ ফাইনালে সাউল ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছিলেন। ইমামি ইস্টবেঙ্গলের হেড কোচ কার্লেস কুয়দ্রাতের কথায়, আমাদের দলের কম্বিনেশনের ক্ষেত্রে সাউল অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ফুটবলার। গত মরশুমে আমাদের সেরা পারফরম্যান্স সুনিশ্চিত করতে তাঁর সেরা মুহূর্তগুলির অবদান অনস্বীকার্য।

কুয়াদ্রাতের যে বড় ভরসা সাউল হয়ে উঠেছেন তার ইঙ্গিতও মিলেছে লাল হলুদের হেড কোচের বক্তব্যে। তিনি বলেন, সাউল মাঝমাঠে দাপট দেখালে আমাদের আক্রমণভাগের ফুটবলারদের কাছে সঠিকভাবে বল পৌঁছয়, যাতে প্রতিপক্ষকে সমস্যায় ফেলা সম্ভব।

ইমামি গ্রুপের বিভাস বর্ধন আগরওয়াল বলেন, গত মরশুমে আমাদের খেলায় যে উন্নতি হয়েছে তাতে সাউলের অবদান রয়েছে। সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে মূল দল বা শক্তিশালী কোর গ্রুপ ধরে রাখার ইঙ্গিত দেন বিভাস। সাউলের সঙ্গে এই চুক্তি দলের স্থিতাবস্থা বজায় রাখার ক্ষেত্রে ইতিবাচক বলে মন্তব্য তাঁর।

সাউল ক্রেসপো বলেছেন, এই ঐতিহাসিক ক্লাবে আমার সফর অব্যাহত রাখতে পেরে আমি খুব খুশি। দল এখন আমার পরিবার হয়ে গিয়েছে। সমর্থকদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। তাঁরা যে ধারাবাহিকভাবে সমর্থন উজাড় করে দিয়েছেন তাতে কৃতজ্ঞ।

উল্লেখ্য, গত মরশুমের আইএসএলে ১৪টি ম্যাচ খেলে ক্রেসপো চারটি গোল করেন। তার মধ্যে পরপর তিনটি ম্যাচে তিনটি গোল যথাক্রমে মোহনবাগান সুপার জায়ান্ট, কেরালা ব্লাস্টার্স এফসি ও বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। ৮২ শতাংশ সঠিক পাস বাড়িয়েছেন। ৮৬৩টি টাচ, ৮৪টি রিকভারি, ১১ বার ইন্টারসেপশন ও ২৩টি ক্লিয়ারেন্স তাঁর নামের পাশে। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ফাইনাল থার্ডে তাঁর ২২টি পাস বাড়ানো আইএসএলে লাল হলুদ ফুটবলারদের মধ্যে রেকর্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+