সৌদি ফুটবল দল যা করল তাতে লজ্জায় মুখ লুকোবে মনুষ্যত্ব
ফুটবল হল বডি কনটাক্ট গেম। কিন্তু, এই বডি কনটাক্ট গেমেও যেটা বারবার সামনে আসে তা হল স্পোর্টসম্যান স্পিরিট। যাকে কুর্নিশ জানায় না এমন খেলোয়াড় খুঁজে পাওয়া ভার।
ফুটবল মাঠে দাঁড়িয়ে সৌদি ফুটবল দল যা করল তাতে লজ্জায় পড়ে যেতে বাধ্য মনুষ্যত্ব। এমনকী, সৌদি ফুটবল দলের বিরুদ্ধে স্পোর্টসম্যান স্পিরিটকে কলঙ্কিত করারও অভিযোগ উঠেছে। বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল সৌদি আরব। এডিলেড এই ম্যাচ হচ্ছিল। খেলায় লন্ডনের সন্ত্রাসে মৃতদের জন্য নীরবতা পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
অস্ট্রেলিয়ার ফুটবল ফেডারেশনের মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার রাতের ওই ম্যাচে খেলা শুরুর আগে অস্ট্রেলিয়ার ফুটবলাররা মাঠের মাঝখানে একসঙ্গে দাঁড়িয়ে নীরবতা পালন করলেও, সৌদির ফুটবলাররা মাঠের মধ্যে ঘোরাঘুরিতেই ব্যস্ত ছিলেন। এমনকী রিজার্ভ বেঞ্চের ফুটবলার এবং টিম অফিসিয়ালরাও ওই সময়ে নিজেদের আসনেই বসেছিলেন। তাঁরা উঠে দাঁড়াতেও অস্বীকার করেন। সৌদি টিম অফিসিয়ালদের মতে তাঁরা ফুটবল ম্যাচের শুরুর আগে এই ধরণের সংস্কৃতির সঙ্গে পরিচিত নন।

এই ঘটনার পর থেকে সোশ্যাল মিডিয়ায় অস্ট্রেলিয়া এবং ব্রিটিশ ফ্যানেদের বিভিন্ন মন্তব্য আছড়ে পড়তে থাকে। কেউ কেউ আবার সৌদি দলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি করতে থাকেন। অন্যদিকে, সৌদি ফ্যানেদের দাবি,মৃতদের প্রতি শ্রদ্ধার জন্য দাঁড়িয়ে নীরবতা পালন ইসলামী সংস্কৃতিতে নেই। পরে অবশ্য এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে নেয় সৌদি ফুটবল দল।












Click it and Unblock the Notifications