FIFA World Cup: সৌদি আরবে ফিফা বিশ্বকাপ হওয়ার পথ কণ্টকহীন, অস্ট্রেলিয়া নিল বড় সিদ্ধান্ত

FIFA World Cup: সৌদি আরবে বসবে ফুটবল বিশ্বকাপের আসর। পরিস্থিতি সেদিকেই এগোচ্ছে। ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য বিড জমা দেওয়ার প্রক্রিয়া ফিফা ঘোষণা করতেই ইতিবাচক সাড়া দিয়েছিল সৌদি আরব।

সৌদি আরব জানিয়ে দিয়েছিল তারা বিড জমা দেবে। তবে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার পথে যেটুকু কাঁটা ছিল তা সরে গেল আজ।

FIFA World Cup: সৌদি আরবে ফিফা বিশ্বকাপ হওয়ার পথ কণ্টকহীন

এশিয়া ও ওশেনিয়া থেকে বিশ্বকাপ আয়োজনের আগ্রহী দেশগুলিকে অক্টোবরের ৩১ তারিখ অবধি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সেই সময়সীমা শেষ হচ্ছে আজ। ফুটবল অস্ট্রেলিয়ার কর্তা জেমস জনসন প্রথমে জানিয়েছিলেন বিশ্বকাপ আয়োজনের জন্য বিড জমা দেবেন তাঁরা। যদিও অস্ট্রেলিয়ার ফুটবল সংস্থা বিড জমা দিচ্ছে না বলে জানাল।

সৌদি আরবের বিডকেই যে এশিয়ার সমস্ত ফুটবল দেশ সমর্থন করবে সেই বার্তা এসেছে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতির কাছ থেকে। এই মনোভাব দেখেই অস্ট্রেলিয়া পিছু হঠল বলে মনে করা হচ্ছে। ইন্দোনেশিয়া যৌথ বিড জমা দেওয়ার ক্ষেত্রে অস্ট্রেলিয়াকে সমর্থন করবে বলে জানা যাচ্ছিল। কিন্তু সেই সম্ভাবনাও শেষ হয়ে যায় তারাও সৌদিকে সমর্থন করায়।

জানা যাচ্ছে, অস্ট্রেলিয়া ২০২৯ সালের ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ও ২০২৬ সালে মহিলাদের এশিয়ান কাপ আয়োজন করতে আগ্রহী। যদিও মহিলাদের এশিয়ান কাপ আয়োজনেও বিড জমা দেবে সৌদি। চলতি বছর নিউজিল্যান্ডের সঙ্গে যৌথভাবে অস্ট্রেলিয়া ফিফা মহিলা বিশ্বকাপ আয়োজন করছে। ২০৩২ সালে ব্রিসবেন অলিম্পিক। ফলে আগামী প্রায় এক দশ ক্রীড়াক্ষেত্রে অস্ট্রেলিয়ার সোনালি অধ্যায় হতে চলেছে।

FIFA World Cup: সৌদি আরবে ফিফা বিশ্বকাপ হওয়ার পথ কণ্টকহীন

অস্ট্রেলিয়া ২০২২ সালের বিশ্বকাপ আয়োজনেরও চেষ্টা চালিয়েছিল। ৪৬ মিলিয়ন মার্কিন ডলার অর্থমূল্যের সেই বিডে সমর্থন ছিল মাত্র একটি দেশের। ২০৩০ সালে ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ আফ্রিকা মিলিয়ে হবে বিশ্বকাপ। স্পেন-পর্তুগালের বিডের সঙ্গে যুক্ত হয়েছে মরক্কো। শতবর্ষের বিশ্বকাপে একটি করে খেলা হবে আর্জেন্তিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+