Santosh Trophy: মমতার প্রতিশ্রুতির পরই রবিদের সরকারি চাকরির প্রক্রিয়া শুরু, ভূমিপুত্র তুলে আনতে উদ্যোগী আইএফএ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের ফুটবলারদের সরকারি চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল। বৃহস্পতিবারক নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলা দলের ফুটবলারদের সরকারী চাকরি দেওয়া হবে। শুক্রবার দুপুরে আইএফএ অফিসে এসে ফুটবলারা চাকরি পাওয়ার প্রস্তুতি শুরু করে দিলেন।
শুক্রবার আইএফএ অফিসে রাজ্য সরকারের আধিকারিকেরা এসে খেলোয়াড়দের প্রয়োজনীয় আবেদন পত্র পূরণের কাজ সম্পন্ন করেন। নব মহাকরণ বিল্ডিং থেকে ক্রীড়া দফতরের দুই পদাধিকারী গৌতম বিশ্বাস ও মুকেশ কুমার সিং আইএফএ অফিসে শুক্রবার আসেন। ফুটবলারদের নথি জমা করে সইসাবুদের কাজ শুরু হয়ে গেছে। বাংলা দলের ফুটবলারদের পুলিশের চাকরি দেওয়া হবে বলেই সূত্রের খবর। তবে সেটা পশ্চিমবঙ্গ পুলিশ না কলকাতা পুলিশ তা এখনো চূড়ান্ত হয়নি।

এদিকে আইএসএলে মহমেডানের হয়ে খেলতে দেখা যেতে পারে রবি হাঁসদাকে চূড়ান্ত ঘোষণা না হলেও সাদা কালো শিবিরের সই করেছেন রবি এমনই খবর রয়েছে ময়দানে। আরও কয়েকজন বাংলার ফুটবলারকে নিচ্ছে মহমেডান। মনতোষ মাঝি ইস্টবেঙ্গল জুনিয়র দল থেকে সিনিয়র দলে সুযোগ পাচ্ছেন।
সন্তোষ ট্রফি জয়ের পর এবার আরো বেশি ভূমিপুত্র তুলে আনতে উদ্যোগী হল আইএফএ আগামী দিনে যাতে আরো বেশি নতুন প্রতিভা বঙ্গ ফুটবলের আঙিনায় উঠে আসতে পারে তার জন্য নদীয়াতে চারটি ফুটবল হান্ট তৈরি করছে আইএফএ। এই হান্ট গুলি হবে অত্যাধুনিক পরিকাঠামো সম্পন্ন। নদীয়ার তেহট্ট, পলাশী মতো স্থানে ফুটবল হান্ড তৈরি করছে। আইএফএ শুক্রবার সাংবাদিক সম্মেলনের মধ্যে এই কথা ঘোষণা করেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। এই ফুটবল একাডেমি গুলিতে বিদেশি কোচিদের এনেও তরুণ ফুটবলারদের প্রশিক্ষণ দেওয়ার চিন্তাভাবনা করছে আইএফএ ।
অন্যদিকে জানুয়ারি মাসের মধ্যে কলকাতার লিগ শেষ করা হয় বলেও এদিন আইএফএ-র পক্ষ থেকে জানানো হয়েছে। এখনও কলকাতা লিগ শেষ হয়নি, অথচ নতুন বছর শুরু হয়ে গেল। যদিও নতুন বছরের প্রথম মাসেই লিগ শেষ করতে বদ্ধপরিকর আইএফএ।












Click it and Unblock the Notifications