Santosh Trophy: সঞ্জয়ের কাছে কাপই পাখির চোখ, ফাইনালের আগে বঙ্গ শিবিরে পৌঁছে গেল মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা

মঙ্গলবার বছরের শেষ দিনে সন্তোষ ট্রফির মেগা ফাইনাল। খেতাব জয়ের ম্যাচে মুখোমুখি বাংলা ও কেরল। এবারের টুর্নামেন্টে দুরন্ত ছন্দে আছে বাংলা দল। সেই ধারা বজায় রাখার লক্ষ্য নিয়েই মঙ্গলবার ফাইনাল ম্যাচে খেলতে নামবে বঙ্গ ব্রিগেড।

বাংলা এবং কেরল, ভারতীয় ফুটবলে দুই শক্তিধর রাজ্য। সন্তোষ ট্রফিতে বাংলার যেমন সাফল্যের অতীত আছে তেমনই সাম্প্রতিক বছরগুলিতে কেরলও খুব ভালো পারফরম্যান্স করেছে। ফলে ফাইনাল ম্যাচ হবে হাড্ডাহাড্ডি। এই নিয়ে ৪৭ বার ফাইনাল ম্যাচ খেলতে নামছে বাংলা দল। কেরল ফাইনাল ম্যাচ খেলতে নামছে ১৬বার। এখনও পর্যন্ত ৩২ বার সন্তোষ ট্রফি জিতেছে বাংলা দল।

দুই দলই এখনও পর্যন্ত টুর্নামেন্টের ১০ ম্যাচের মধ্যে ৯টিতেই জয় পেয়েছে। একটি ম্যাচ দুই দলই ড্র করেছে। কিন্তু বাংলা কোচ সঞ্জয় সেন ফাইনালে নামার আগে স্পষ্ট করে দিয়েছেন চ্যাম্পিয়ন হতে না পারলে ভালো খেলার কোনও মূল্য থাকবে না। ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে কোচ সঞ্জয় সেন বলেন, অন্য রাজ্যের কাছে সন্তোষ ট্রফির ফাইনালে খেলাটা বিরাট ব্যাপার হতে পারে। কিন্তু বাংলার কাছে এটা ০। যদিও ট্রফি জিততে না পারা যায় তাহলে ভালো খেলার কোনও মূল্য থাকবে না।

একইসঙ্গে সঞ্জয় সেন আরও বলেন, আমি জানি এর আগে আমরা ৩২বার সন্তোষ ট্রফি জিতেছি। কিন্তু অতীতের সঙ্গে বর্তমানের পার্থক্য অনেকটাই। এখন অনেক বেশি সংখ্যায় দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তবে আমি অতীতের সাফল্যকে ছোট করছি না। এই ফাইনাল এখন আমাদের কাছে বিশ্বকাপের সমান। জয়ের জন্য আমরা সবটা উজার করে দেব।

বাংলার স্ট্রাইকাররা ভালো ছন্দে আছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, অবশ্যই এটা খুব ভালো দিক যে আমাদের স্ট্রাইকাররা ভালো ছন্দে আছেন , তবে জয়ের জন্য কে গোল করল সেটা বিচার্য নয়। গোল করা এবং জয় পাওয়াটাই গুরুত্বপূর্ণ। দুই দলেই ভালো ভালো ফুটবলার আছেন, ফলে ফাইনালের চাপ যারা নিতে পারবেন তারাই জিতবে।

সন্তোষ ট্রফি ফাইনালের আগে বাংলাকে শুভেচ্ছা ক্রীড়ামন্ত্রীর। ফোনে বাংলার কোচ সঞ্জয় সেন আর অধিনায়ক চাকু মান্ডিকে শুভকামনা জানিয়েছেন অরূপ বিশ্বাস। ক্রীড়ামন্ত্রীর মাধ্যমে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তাও দেওয়া হয়। মাননীয় মন্ত্রী তাদের জানান, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় তাদের সঙ্গে আছেন। চ্যাম্পিয়ন হলে বিশেষ ভাবে পুরস্কৃত করবে ক্রীড়া দফতর।

সন্তোষ ট্রফির ফাইনালে বাংলার সাফল্য নিয়ে সোমবার নব মহাকরণে আই এফ এ'র সভাপতি, সহ-সভাপতি সহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, আইএফএর সভাপতি, সহ সভাপতির সঙ্গে বসেছিলাম। ২০২২ সালে রানার্স হয়েছিলাম। দলের উপর দৃঢ় বিশ্বাস আছে। যেভাবে বাংলা দল খেলছে চ্যাম্পিয়ন হব। অমল দত্ত, পিকে বন্দ্যোপাধ্যায়, সুব্রত ভট্টাচার্যর পর বাংলার সেরা কোচ সঞ্জয় সেন। তবে হায়দরাবাদে ফাইনাল ম্যাচে যেতে পারছেন না ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+