মোহনবাগানের আগে থেকে সরল এটিকে, আইএসএল জয়ের পরেই সবুজ মেরুনের নতুন নাম ঘোষণা সঞ্জীব গোয়েঙ্কার
এটিকে আইএসএল জিতেছে তিনবার। এটিকে মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হলো এই প্রথমবার। শেষবারও। কেন না, আইএসএল খেতাব জয় নিশ্চিত হওয়ার ক্লাবের সমর্থক ও কর্মকর্তাদের দীর্ঘদিনের দাবি মেনে নিলেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের আগে থেকে সরে গেল এটিকে। সঞ্জীব ঘোষণা করে দিলেন আগামী বছর থেকে নতুন নামে খেলবে এই ক্লাব।

মোহনবাগানের আগে থেকে সরল এটিকে!
আইপিএলে ইতিমধ্যেই লখনউ সুপার জায়ান্টস নামে দল রয়েছে সঞ্জীব গোয়েঙ্কার। দক্ষিণ আফ্রিকার টি ২০ লিগে তাঁর দলের নাম ডারবান সুপার জায়ান্টস। এর সঙ্গে সাযুজ্য রেখেই আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টস নামে খেলবে সবুজ মেরুন। এ ক্ষেত্রে লগ্নিকারীর নাম শতাব্দীপ্রাচীন ক্লাবের আগে আর থাকছে না। সুপার জায়ান্টস বসছে মোহনবাগান নামের পর।
|
অভিনন্দন মুখ্যমন্ত্রীর
এদিকে, এটিকে মোহনবাগানকে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইটে লেখেন, আইএসএল ফাইনালে অসাধারণ ফুটবল খেলার জন্য এটিকে মোহনবাগানকে হার্দিক অভিনন্দন। কঠোর পরিশ্রম, ডেডিকেশন এবং খেলার প্রতি ভালোবাসার কারণে এই সাফল্য। ভবিষ্যতে উজ্জ্বলতর সাফল্যলাভের জন্য আগামী দিনের ম্যাচগুলির জন্য শুভেচ্ছাও জানান মুখ্যমন্ত্রী।
|
উচ্ছ্বসিত শুভেন্দু
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ব্যক্তিগতভাবে সবুজ মেরুনের সমর্থক। আইএসএলে সবুজ মেরুন শিবির চ্যাম্পিয়ন হওয়ার পর তিনিও অভিনন্দন জানিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারী টুইটারে লেখেন, আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান দল এবং সমর্থকদের সবুজ মেরুন শুভেচ্ছা ও অভিনন্দন।

প্রথমবার আইএসএল জিতল এটিকে মোহনবাগান
আজ ফতোরদার নেহরু স্টেডিয়ামে আইএসএলের ফাইনালে ১৪ মিনিটে গোল করে দিমিত্রি পেত্রাতোস এটিকে মোহনবাগানকে এগিয়ে দেন। বিরতির আগে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান সুনীল ছেত্রী। ৭৮ মিনিটে রয় কৃষ্ণর গোলে বেঙ্গালুরু এফসি এগিয়ে যায়। ৮৫ মিনিটে ফের পেনাল্টি থেকে গোল করেন পেত্রাতোস। অতিরিক্ত সময়ে কোনও দল আর গোল করতে পারেনি। পেনাল্টি শ্যুটআউটে ব্রুনো রামিরেজের শট রুখে দেন বিশাল কাইথ। এরপর বেঙ্গালুরুর পঞ্চম শটটি নিতে গিয়ে বাইরে মেরে বসেন পাবলো পেরেজ।
|
পুরস্কারের তালিকা
গোল্ডেন গ্লাভ পুরস্কারটি পেলেন বিশাল কাইথ। সোনার বুট পেলেন দিয়েগো মরিসিও। আইএসএলের ইমার্জিং প্লেয়ারের পুরস্কারটি গিয়েছে বেঙ্গালুরু এফসির শিবশক্তি নারায়ণনের ঝুলিতে। এদিন ফাইনালে তিনি চোখের কাছে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন ৪ মিনিটে। হিরো অব দ্য লিগের পুরস্কারটি পেলেন লালিয়ানজুয়ালা ছাংতে। আজকের ম্যাচের সেরার পুরস্কারটি পেয়েছেন দিমিত্রি পেত্রাতোস।
The Moment @atkmohunbaganfc clinched the #HeroISL 🏆#ATKMBBFC #HeroISLFinal #LetsFootball #ATKMohunBagan pic.twitter.com/HRjRkW80jJ
— Indian Super League (@IndSuperLeague) March 18, 2023












Click it and Unblock the Notifications