Santosh Trophy: দায়িত্বে আই লিগ জয়ী কোচ, সঞ্জয় সেনের কোচিংয়ে ‘কোটা মুক্ত’ হবে বাংলা দল?
বিগত কয়েক বছর ধরেই সন্তোষ ট্রফিতে বাংলার সাফল্য নেই। গত মরশুমে বাংলা দল মূল পর্বের যোগ্যতাই অর্জন করতে পারেনি। কলকাতার তিন প্রধান জাতীয় পর্যায়ে সাফল্য পেলোও বাংলা দল ক্রমশ পিছিয়ে পড়ছে সর্বভারতীয় স্তরে। এই প্রেক্ষাপটে আগামী সন্তোষ ট্রফির জন্য বাংলা দলের কোচ নিয়োগে বড় চমক দিল আইএফএ।
বিগত কয়েক বছর রঞ্জন ভট্টাচার্য থেকে রঞ্জন চৌধুরী ঘরোয়া ফুটবলে সফল একাধিক কোচকেই বাংলা দলের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু কেউই বাংলাকে সাফল্য এনে দিতে পারেননি। অবশেষে আইএফএ ভরসা রাখল আই লিগ জয়ী কোচের উপর।

বাংলা শেষবার সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন হয় ২০১৬-১৭ মরশুমে। ২০২১-২২ মরশুমে বাংলা রানার্স হয়। গত মরশুমে বাংলার পারফরম্যান্স ছিল আরও হতাশা জনক। বার বার বাংলা দলে কোটার ফুটবলার খেলানোর অভিযোগ উঠেছে। যে ক্লাব থেকে বাংলার কোচ হন সেই ক্লাবের ফুটবলারদের বেশি প্রাধান্য দেওয়ার অভিযোগ উঠে। এমনকি ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসও বাংলার ফুটবলের কোটা তন্ত্রের বিস্ফোরক অভিযোগ করেছিলেন।
এই পরিস্থিতিতে আইএফএ-র আশা সঞ্জয় সেন কোনও ক্লাবের কোচ নন বর্তমানে। ফলে ফুটবলারদের সুযোগ পাওয়ার বিষয়ে সচ্ছতা খাকবে। ওয়ান ইন্ডিয়াকে ফোনে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, 'এর আগে কোচদের বিরুদ্ধে অভিযোগ উঠত নিজের ক্লাবের ফুটবলারদের বেশি সুযোগ দেওয়ার। কিন্তু সঞ্জয় সেন নিরপেক্ষ কোচ, কোন দলের সঙ্গে বর্তমানে যুক্ত নন। ফলে আশা করি, তাঁর অধীনে ফুটবলারদের বাছাই এবং সুযোগ দেওয়ার প্রক্রিয়াটা সঠিক হবে।'
ISL: সুনীলদের ঘরের মাঠে তিন পয়েন্টের লক্ষ্যেই নামছে মোহনবাগান এসজি, রক্ষণ নিয়ে কী পরিকল্পনা মলিনার?
কোচ হিসেবে সঞ্জয় সেন যথেষ্ট সফল। যে দলে কোচিং করিয়েছেন সেই দলকে সাফল্য দিয়েছেন। সব থেকে উল্লেখযোগ্য মোহনবাগানকে ১৩ বছর পর আই লিগ চ্যাম্পিয়ন করান। তাঁর কোচিংয়ে সবুজ মেরুন ফেডারেশন কাপ জেতে। একটা সময় আইএসএলে এটিকে দলের সঙ্গেও যুক্ত ছিলেন। এবার তাঁর সামনে চ্যালেঞ্জ বাংলাকে দেশের সেরা করার।
আগামী ১ অক্টোবর সন্তোষ ট্রফি নিয়ে ফেডারেশনের বৈঠক হবে, সেখানেই সন্তোষ ট্রফির দিনক্ষণ ও ভেন্যু চূড়ান্ত হবে।এবার আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিল আইএফএ।












Click it and Unblock the Notifications