সঞ্জয়ের জার্সি বদল, একসময়ের অপছন্দের তালিকায় থাকা দলেই পা বাড়ালেন চেতলাবাসী
মোহনবাগান থেকে কার্যত বিতাড়ন করা হয়েছে সঞ্জয় সেনকে। বাগানকে আই লিগ এনে দেওয়া কোচকে বেশিদিন বেকার থাকতে হল না।
আর বেকার নন সঞ্জয় সেন। মোহনবাগানে ইস্তফা দেওয়ার দিন দশেকের মধ্যেই নতুন চাকরি পকেটে পুড়ে ফেললেন চেতলা নিবাসী। এবার তার মিশন এটিকে।
এই মুহূর্তে টেডি শেরিংহ্যাম এটিকে-র দায়িত্বে রয়েছেন। এ মরশুমে তাই সিনিয়র দলের সঙ্গে জোড়া হচ্ছে না সঞ্জয় সেনকে। আপাতত গ্রাসরুট ডেভলপমেন্ট প্রোগ্রামের সঙ্গেই যুক্ত থাকবেন তিনি। তাঁর সঙ্গে এক বছরের চুক্তি করছেন দু'বারের ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন টিমের কর্তারা। ফেব্রুয়ারির শুরুতেই লাল-সাদা জার্সিতে মাঠে দেখা যাবে তাঁকে।
Welcome to @WorldATK, Sanjoy Sen.
He'll be taking the Charge of All Our Junior Teams!!!#AamarBukeyATK #LetsFootball pic.twitter.com/k13pz7dwZE
— ATKFans (@ATKFans) January 12, 2018
এটিকের নয়া কোচ সঞ্জয় সেন জানিয়েছেন, 'আমি তো ভারতীয় যুব দলের কোচ ছিলাম অনেক দিন। জেজে, প্রীতম, প্রবীর, প্রণয়রা ছিল সেই দলে। তৃণমূল স্তরে কাজ করতে ভালই লাগে। সে জন্যই এটিকে প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গিয়েছি। পরের বার কী হবে সেটা এখনই ভাবছি না। এখন এই কাজটা মন দিয়ে করতে চাই।'
গত মঙ্গলবার চেন্নাই সিটি এফসি ম্যাচের পরেই মোহনবাগান কোচের পদ ছেড়ে দিয়েছিলেন সঞ্জয়। এর পরই বেশ কয়েকটি আইএসএল ফ্রাঞ্চাইজি তাঁর সঙ্গে যোগাযোগ করে। তবে সঞ্জীব গোয়েঙ্কা নিজে তাঁর সঙ্গে যোগাযোগ করে কথা বলায় সঞ্জয় সেন নিজের শহরের দলের দিকেই ঝোঁকেন। যদিও প্রাথমিকভাবে এটিকে -র সিনিয়র দলের সঙ্গেই যুক্ত করার কথা ভেবেছিলেন। কিন্তু একটা মরশুমের মধ্যে অভিজ্ঞ সঞ্জয় সেন দলে ঢুকতে চাননি।
তবে সামনের মরশুমে হয়ত বড় দায়িত্বে আসতে পারেন সঞ্জয় সেন। এদিক এটিকে -র সঙ্গে যুক্ত অ্যাশলে ওয়েস্টউডের দিকে নাকি হাত বাড়িয়েছে মোহনবাগান। তিনি এটিকে কর্তৃপক্ষকে আগাম ইঙ্গিত দিয়েছেন। ফলে তলেতলে নিজেদের ঘর গুছিয়ে রাখতে চাইছে এটিকে।
Click it and Unblock the Notifications