ATK MohunBagan: রক্ষণের হাল ধরতে সন্দেশ’কে ফেরাল এটিকে মোহনবাগান
ATK MohunBagan: রক্ষণের হাল ধরতে সন্দেশ’কে ফেরাল এটিকে মোহনবাগান
অবশেষে ঘরের ছেলে ফিরল ঘরে। যেই এটিকে মোহনবাগান'কে বিদায় জানিয়ে ক্রোয়েশিয়ার ক্লাবে স্বপ্ন পূরণ করতে গিয়েছিলেন সেই ক্লাবের জার্সিতে একটি ম্যাচও খেলার সুযোগ না পাওয়ায় মাঝ মরসুমেই এটিকে মোহনবাগানে ফিরলেন সন্দেশ ঝিংঘান। বাকি মরসুমের জন্যই তাঁকে সই করাল এটিকেএমবি।

যৌথ সমঝোতায় সন্দেশ ঝিংঘানের সঙ্গে চুক্তি বাতিল করছে এইচএকে সিবেনিক। চলতি মরসুমের শুরুতে ক্রোয়েশিয়ার প্রথম শ্রেণির ক্লাবের যোগ দেওয়ার পর থেকে একটি ম্যাচেও খেলতে পারেননি সন্দেশ। কিছু ম্যাচে রিজার্ভ বেঞ্চে জায়গা পেলেও অধিকাংশ ম্যাচেই থাকতে হয়েছে প্রথম ১৮ জনের দলের বাইরে।
এর সঙ্গে সন্দেশের চোট সমস্যা তাঁকে আরও ব্যাকফুটে ঠেলে দিয়েছে। এই পরিস্থিতিতে সন্দেশ যেমন আর থাকতে চাইছিলেন না সিবেনিকে, তেমনই লুকা মদ্রিচের দেশের ক্লাবও এই ভারতীয় ডিফেন্ডার'কে বয়ে বেরাতে রাজি ছিল না। এটিকে মোহনবাগানে ফেরার জন্য ক্লাবের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছিলেন সন্দেশ। কিন্তু মাঝ মরসুমে তাঁকে ট্রান্সফার ফি দিয়ে আনার পক্ষপাতি ছিল না গঙ্গাপারের ক্লাব, ক্লাবের তরফ থেকে তাঁকে বলা হয়েছিল রিলিজ নিতে। অবশেষে রিলিজ না পুরোপুরি সন্দেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল সিবেনিক।
এই মুহূর্তে ভারতেই রয়েছেন ঝিংঘান। ২০২০-২১ মরসুমে আইএসএল-এর ফাইনাল খেলা এটিকে মোহনবাগান দলের অন্যতম প্রধান সদস্য ছিলেন ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার।
মরসুমের শুরুতে ইউরোপীয় ফুটবলে প্রথম পা রাখার আগে সন্দেশ জানিয়েছিলেন, জীবনে এগিয়ে যেতে হলে কখনও-ই রিল্যাক্সড থাকা যায় না। যখন সব কিছু ঠিকঠাক আছে মনে, তখন নিজের ভালর জন্য আরও বেশি চ্যালেঞ্জ নিতে হয়।
অন্য দিকে, লোন ডিলে ও়ড়িশা এফসি থেকে মুম্বই সিটি এফসি'তে যোগ দিলেন বিনীথ রাই। ২৫৪ বছর বয়সী এই ফুটবলার ৩১মে পর্যন্ত মুম্বই দলের সঙ্গে থাকবেন। টাটা ফুটবল অ্যাকাডেমি'র এই গ্র্যাজুয়েট ডেম্পো'তে নিজের কেরিয়ার শুরু করেন। পরবর্তীতে ২০১৬ সালে তিনি যোগ দেন কেরল ব্লাস্টার্সে। ২০১৭ আই লিগে লোনে তাঁকে দলে নেয় আই লিগের ক্লাব মিনার্ভা পাঞ্জাব।
অসমের এই মিডফিল্ডার তৎকালী দিল্লি ডায়নামোজের চুক্তি পত্রে সই করেন ২০১৭ সালে। ওড়িশার জার্সিতে এখনও পর্যন্ত ৭২টি ম্যাচ খেলেছেন বিনীথ রাই। চলতি আই লিগে ওড়িশা'র হয়ে আটটি ম্যাচে মাঠে নেমেছে বিনিথ। এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মুম্বই সিটি এফসি'র পরবর্তী ম্যাচেই আইসল্যান্ডরদের হয়ে মাঠে নেমে পড়তে পারবেন তরুণ মিডফিল্ডার।












Click it and Unblock the Notifications