মহমেডানে সই লাল-হলুদের প্রাক্তনীর, ইস্টবেঙ্গলের বস হওয়ার প্রস্তাব গেল মোহবাগানের কলকাতা লিগ জয়ী কোচের কাছে
মহমেডানে সই লাল-হলুদের প্রাক্তনীর, ইস্টবেঙ্গলের বস হওয়ার প্রস্তাব গেল মোহবাগানের কলকাতা লিগ জয়ী কোচের কাছে
মঙ্গলবার সকালেই ওয়ান ইন্ডিয়া বাংলা জানিয়েছিল সামাদ আলি মল্লিককে আসন্ন মরসুমে দেখা যাবে মহমেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে। সেই খবরেই শিলমোহর পড়ল মহমেডান বুধবার সরকারী ভাবে সামাদকে সই করানোর কথা মহমেডান ঘোষণা করার পর।

রাইট ব্যাক পজিশনে খেলা এই ২৭ বছর বয়সী ডিফেন্ডারকে দুই বছরের চুক্তিতে দলে নিল সাসা-কালো ব্রিগেড। আসন্ন কলকাতা লিগ এবং সর্ব ভারতীয় লিগের জন্য শক্তিশালী দল তৈরি করছে মহমেডান। এই মরসুম থেকে আইএসএল-এ খেলার জন্য মরিয়া চেষ্টা চালালেও তা আদৌ সম্ভব হবে কি না এখনই বলা যাচ্ছে না, তবে আইএসএল হোক কিংবা আই লিগ, সামাদকে পাওয়ায় মহমেডানের রক্ষণভাগ যে বেশ শক্তিশালী হয়ে উঠল তা বলাই যায়।
দীর্ঘ সময়ে ইস্টবেঙ্গলের ডিফেন্সের দায়িত্ব সামলানো সামাদ আলি লাল-হলুদের প্রথম দলে সুযোগ পান ২০১৫ সালে। ২০২০ পর্যন্ত ইস্টবেঙ্গলের হয়েই খেলেছেন সামাদ। পরবর্তীতে ইস্টবেঙ্গল ছেড়ে দিলে সই করেন রাউন্ডগ্লাস পাঞ্জাবে। ২০২০-২১ আই লিগে পাঞ্জাবের দলটির হয়ে ৮টি ম্যাচ খেলেন তিনি। ২০২১ সালে সমাদের নতুন ঠিকানা হয় শ্রীনিধি ডেকান। গত আই লিগে নতুন এই দলটির হয়ে তিন ম্যাচ খেলে ফের শহরের দলে ফিরলেন সামাদ।
র্তমানে কলকাতা লিগ, ডুরান্ড কাপ এবং আই লিগকে পাখির চোখ করেই দল তৈরি করছে ভারতীয় ফুটবলের তৃতীয় প্রধান। লাল সরণির ক্লাবটি ইতিমধ্যেই নিশ্চিত করে ফেলেছে অভিষেক হালদার, মার্কাস জোসেফ, আজহারউদ্দিন মল্লিকের মতো তারকাকে। সূত্রের খবর, ক্রোয়েশিয়ার এক বিদেশি স্ট্রাইকারের দিকে নজর রয়েছে মহমেডানের। এছাড়াও নাইজেরীয় এক ডিফেন্ডারকে নেওয়ার বিষয়েও অনেকটা এগিয়েছেন সাদা-কালো রিক্রুটাররা। আইএসএল খেলা দুই তারকার দিকেও নজর রয়েছে সাদা-কালো কর্তাদের।
অপর দিকে, সূত্রের খবর অনুযায়ী মোহনবাগান , ভবানীপুরের প্রাক্তন কোচ শঙ্করলাল চক্রবর্তীকে প্রধান কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে ইস্টবেঙ্গল। সবে মাত্র প্রস্তাব গিয়েছে, এখনও এই বিষয়ে কোনও রকম সিদ্ধান্ত নেননি শঙ্করলাল। সঞ্জয় সেনের সহকারীকে প্রধান কোচ হওয়ার প্রস্তাব দেওয়ার আগে ইস্টবেঙ্গল কলকাতা লিগ, ডুরান্ড কাপের জন্য হেড কোচ হিসেবে বাংলাকে সদ্য সমাপ্ত সন্তোষ ট্রফির ফাইনালে তোলা রঞ্জন ভট্টাচার্যকে প্রস্তাব দিয়েছিল। এখনও পর্যন্ত যা খবর লাল-হলুদের পছন্দের তালিকাতেই রয়েছে রঞ্জন। কিন্তু এরই মধ্যে শঙ্করলালেল কাছে প্রস্তাব যাওয়াকে নতুন সমীকরণের অঙ্গ হিসেবে মনে করছেন ময়াদানের বিশেষজ্ঞ মহল।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications