ইস্টবেঙ্গল মাঠে সলমন শো কবে? টিকিট কোথায় মিলছে? দাম কত?
১৩ মে কলকাতায় ভাইজানের মেগা শো ইস্টবেঙ্গল মাঠে। পুলিশের সবুজ সংকেত পাওয়ার পরই সোমবার থেকে অন লাইনে শুরু হয়ে গেল টিকিট বিক্রি।
বিগত এক বছরে বেশি সময় ধরেই কলকাতায় সলমন খানের শো হওয়া নিয়ে জল্পনা কল্পনা চলছিল। কিন্তু নিরাপত্তা জনিত কারণে এরআগে একাধিকবার এই শো বাতিল হয়ে যায়। অবশেষে আগামী ১৩ই মে ইস্টবেঙ্গল মাঠে হতে চলেছে 'দ্য দাবাং শো'।

সোমবার থেকে অনলাইনে এই অনুষ্ঠানে টিকিট বিক্রিও শুরু হয়ে গেল। টিকিটের সর্বনিম্ন মূল্য ৯৯৯ টাকা।এই দামের টিকিট কাটলে ভাইজান জোনে বসে অনুষ্ঠান দেখতে পাবেন দর্শকরা। কিক জোনের টিকিটের দাম রাখা হয়েছে ১৬৫০টাকা। এই টিকিট কাটলে আপনি এরিয়ান গ্যালারিতে বসে সলমনের শো দেখতে পাবেন।
লাল হলুদ গ্যালারিতে বসে মেগা এই শো দেখতে গেলে আপনাকে খরচ করতে হবে ২৫০০ টাকা। এই অংশের নাম দেওয়া হয়েছে সুলতান জোন। এরপর রয়েছে ওয়ান্টেড জোন। এই অংশের টিকিটের দাম রাখা হয়েছে ৩৫০০ টাকা। একদম সামনে থেকে ,দাবাং জোনে বসে সলমন খানের ধামাকাদার পারফরম্যান্স দেখতে হলে আপনাকে খরচ করতে হবে ২৫হাজার টাকা।


এর আগে কলকাতার বিভিন্ন স্থানে এই অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও নিরাপত্তা জড়িত কারণে তা ভেস্তে গিয়েছে।নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১২ই মে কলকাতায় আসবেন সলমন খান । ১৩ই মে সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার কথা রয়েছে বলি অভিনেতার। সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে দাবাং শো-র অনুষ্ঠান।
কলকাতার সমলন ভক্তরা তৈরি তো? ভাইজানের মেগা শো দেখার জন্য।












Click it and Unblock the Notifications