Sahal Abdul Samad: দলবদলের জল্পনার মাঝেই ক্রীড়াবিদ জীবনসঙ্গী বেছে নিলেন সামাদ

দলবদলের বাজারে এই মুহুর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে একজনই। সাহাল আব্দুল সামাদ। কেরল থেকে রেকর্ড অঙ্কে ভারতীয় দলের তারকা মিডিওকে তুলে আনতে মরিয়া মোহনবাগান কর্তারা। দলবদলের জল্পনার মাঝেই জীবনের দ্বিতীয়ার্ধ শুরু করে দিলেন সাহাল সামাদ। প্রায় নিঃশব্দেই বিয়ে সেরে নিলেন ভারতীয় দলের এই তারকা ফুটবলার।

জুলাই মাসের শুরুতেই বাগদান প্রক্রিয়া হয়েছিল। এবার বিয়েও সেরে নিলেন সাহাল সামাদ। জীবনসঙ্গী হিসাবে বেছে নিলেন পাত্রী রেজা ফারহাতকে। যিনি আবার পেশায় একজন ব্যাডমিন্টন খেলোয়াড়। ক্রীড়াবিদকেই জীবনসঙ্গী হিসাবে বেছে নিলেন ভারতীয় দলের এএই ফুটবলার। সূত্রের খবর, বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাহুল কেপি, সচিন সুরেশের মতো তাঁর কেরল দলের সতীর্থরা।

সাদাম

সরকারিভাবে বিয়ে নিয়ে মুখ খোলেননি সামাদ বা রেজা কেউই। এমনকি দুই পরিবারের পক্ষ থেকে এই বিষয়ে কোনও কিছু জানানো হয়নি। তবে সোশ্যাল মিডিয়ার যুগে খবর কী চাপা থাকে। সামাদ এবং রেজার বিয়ের বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে।


সাফ চ্যাম্পিয়নশিপ শেষ হওয়ার পরই সামাদের দল বদল নিয়ে জল্পনা শুরু হয়। সৌদি প্রো লিগের বেশ কয়েকটা ক্লাবের তরফে প্রাথমিকভাবে খোঁজ খবর নেওয়া হয়েছিল এজেন্টের মাধ্যমে। তবে সামাদের বিদেশ যাত্রা সম্ভবত হচ্ছে না। ভারতেই খেলতে হবে জাতীয় দলের এই ফুটবলারকে। তাই সামাদকে নিতে মরিয়া মোহনবাগান।


প্রীতম কোটালের সঙ্গে সোয়াপ ডিলের সঙ্গেই কেরালা ব্লাস্টার্স সাহালের জন্য দর হেঁকেছে ২.৫ কোটি টাকা। আসলে ফেডারেশনে বড় অঙ্কের জরিমানার মুখে পড়েছে কেরলের দলটি। ফলে তাদের টাকার দরকার।কেরলের শর্তে মোহনবাগান রাজিও।

সামাদ

অবস্থার বিশাল কোনও বদল না ঘটলে এবার সাহাল সবুজ মেরুনে নাম লেখাচ্ছেন। যা খবর, তাতে প্রীতমকে দিয়ে সামাদকে দলে নিতে চাইছে মোহনবাগান। সেক্ষেত্রে প্রীতমকে পেয়ে নিজেদের রক্ষণকে আরও শক্তিশালী করে নিতে পারবে কেরালা ব্লাস্টার্স। আজ-কালের মধ্যেই প্রীতম কেরলের চুক্তিপত্রে সই করে দিতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+