SAFF U-16 Championship 2023: দেশের জার্সিতে ঐক্যের ছবি তুলে ধরলেন মেইতেই-কুকি গোষ্ঠীর দুই ফুটবলার

বিগত কয়েক মাস ধরেই অশান্ত উত্তর পূর্বের রাজ্য মণিপুর। মেইতেইদের সঙ্গে কুকি গোষ্ঠীর সংঘর্ষের জেরে রক্তাত্ব হয়েছে মণিপুর।জ্বলছে জন্মভূমি মণিপুর, প্রতি দিন ভাঙছে হাজারও স্বপ্ন। নিত্য দিন নিয়ম করে নতুন করে জ্বলে উঠছে হিংসার আগুন। আশ্রয়হীন হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ। কোল খালি হচ্ছে শত শত মায়ের। কিন্তু হিংসার মধ্যেই ঐক্যের ছবি ফুটবলে।

খেলার মাঠ মানুষকে একত্রিত করে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা ক্রীড়াবিদদরা জাতীয় দলের জার্সিতেই খুঁজে পান বৈচিত্রের মধ্যে ঐক্য। অনূর্ধ্ব ১৬ সাফ চ্যাম্পিয়নশিপে দলে ছিলেন একাধিক মণিপুরের ফুটবালর। তাদের মধ্যে অন্যতম রত লাইরেনজ্যাম ও লেভিস জ্যাঙ্গমিনলুন। রাজ্যের হিংসা হানাহানির ঘটনা ভুলে দেশের জন্য একসঙ্গে ফুটবল খেললেন দুই বিবাদমান গোষ্ঠীর ফুটবলার।

সাফ

ভরত মেইতেই জন গোষ্ঠীর সদস্য অন্যজন লেভিস কুকি গোষ্ঠীভুক্ত। এই দুই ফুটবলারের গোলেই বাংলাদেশকে হেলায় হারিয়ে জয় পেয়েছে ভারত। রাজ্যে তাঁদের জনগোষ্ঠীর মধ্যে যতই বিরামহীন সন্ত্রাস চলুক, দেশের জার্সিতে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে পদকের জন্য লড়লেন এই দুই তরুণ ফুটবলার।

বাংলাদেশের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে আট মিনিটে লেভিসের অ্যাসিস্ট থেকে গোল করেন ভরত। দ্বিতীয়ার্ধে ৭৩ মিনিটে দুর্দান্ত গোল করেন লেভিস। একক প্রচেষ্টায় দুর্ধর্ষ গোল করেন ভারচতীয় তারকা। যে গোলটা একেবারে বাঁধিয়ে রাখার মতো ছিল।


ম্যাচ শেষে লেভিস বলেন, 'দলের হয়ে দ্বিতীয় গোলটি করার পরই আমার আত্মবিশ্বাস বেড়ে যায়। আমরা ফুটবলের সেবা করি আমাদের প্যাশান থেকে। বাইরে কী ঘটনা ঘটছে সেই কথা মাথায় রাখি‌ না। আমরা ভারতীয় দলে ঐক্যবদ্ধভাবেই খেলি।'

বাংলাদেশ ও নেপালের বিরুদ্ধে দুটি ম্যাচই ১-০ ব্য়বধানে জিতে ভারত গ্রুপ এ-র শীর্ষস্থান দখল করেছিল। আক্রমণাত্মক ও প্রাণবন্ত ফুটবলই এই টুর্নামেন্টে ভারতের খেলায় ধরা পড়েছে। সেমিফাইনালে ভারত ৮-০ গোলে হারিয়ে দিয়েছিল মালদ্বীপকে। সবচেয়ে বড় কথা এই প্রতিযোগিতায় ভারত চ্যাম্পিয়ন হলো একটিও গোল হজম না করেই।


ভারতের অনূর্ধ্ব ১৬ দল শুরু থেকে চাপ বজায় রেখেছিল প্রতিপক্ষ বাংলাদেশের বিরুদ্ধে। এই ম্যাচে ফলাফল ২-০। তবে সেটা ভারতের পক্ষে। নেপালের মাটিতে ভারতের পতাকা উত্তোলন করে এসেছে তারা। ম্যাচ শুরু হওয়ার ৮ মিনিটের মধ্যে গোল তুলে নিয়েছিল আন্ডার সিক্সটিন টিম ইন্ডিয়া। দ্বিতীয় গোল ৭৩ মিনিটে। এই নিয়ে পাঁচবার এই ট্রফি জিতল ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+